Home » প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী

সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: প্রয়াত রাজ্যের প্রাক্তন খাদ্য প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর একমাত্র পুত্র হীরকজ্যোতি অধিকারী।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা মেখলিগঞ্জে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজের বাড়িতে বাবা পরেশ অধিকারীর সঙ্গে বসেছিলেন হীরকজ্যোতি অধিকারী। হঠাৎ করেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি।

আরও পড়ুন    ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় অস্বস্তিতে মহুয়া, এথিক্স কমিটির স্ক্যানারে মহুয়ার বিদেশ সফর

এরপরই তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি সংক্রান্ত রোগের কারণে মৃত্যু হয়েছে হীরকজ্যোতির। কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার ছিলেন তিনি। এছাড়াও জেলা তৃণমূল যুব’র সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।

আরও পড়ুন   পর্যবেক্ষণ শক্তিতে কি আপনি ফেলুদা বা ব্যোমকেশকে টেক্কা দিতে পারেন, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই এই মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীরও৷ প্রভাব খাটিয়ে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অঙ্কিতাকে নিয়োগ করা হয়েছিল,এমনটাই অভিযোগ উঠেছিল পরেশ অধিকারীর বিরুদ্ধে। এরপরই তাঁকে জেরা করেন সিবিআই-এর আধিকারিকরা৷ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কতটা যোগাযোগ ছিল, মেধাতালিকা পরিবর্তনের ক্ষেত্রে তাঁর ভূমিকা কতটা ছিল, এসব বিষয়ে তাঁর কাছে জানার চেষ্টা করেন আধিকারিকরা৷ এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পরেশ কন্যার চাকরিও খোয়া যায়। এমনকী দুই কিস্তিতে বেতনের সমস্ত টাকা তাঁকে ফেরতও দিতে হয়। আর এই অভিযোগ ওঠার পরই মন্ত্রিত্ব পদ খোয়ান পরেশ অধিকারী।

আরও পড়ুন   পুজোতে মিটতেই এবার ডেঙ্গিতে মৃত্যু এসএসকেএমের ডাক্তারি পড়ুয়ার

About Post Author