সময় কলকাতা ডেস্ক, ২৯ অক্টোবরঃ রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বাকিবুরের বিপুল সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ ইডির আধিকারিকদের। জানা গিয়েছে, বাকিবুরের জমির পরিমাণ দেড় হাজার কাঠার বেশি। সাড়ে ৭ হাজার বর্গফুট আয়তনের অন্তত ১০টি ফ্ল্যাটের মালিক তিনি। চালকল মালিক বাকিবুরের জমির পরিমাণ ১ হাজার ৬৩২ কাঠা। যার মধ্যে বেশিরভাগটাই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং বহরমপুরে। এমনকী বিদেশেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। এবার রেশন দুর্নীতির তদন্তে নেমে আরও তথ্য জোগাড় করল ইডি। সূত্রের খবর, রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য সিনেমা প্রযোজনা করেছিলেন বাকিবুর রহমান। সেই সিনেমায় অভিনয় করেছিলেন পার্থ ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। যিনি কিনা গত দেড় বছর ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেল বন্দি হয়ে রয়েছে।

জানা গিয়েছে, ২০২২ এর ঠিক পুজোর আগে পার্থ ঘনিষ্ঠ এই বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট গিয়ে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা। তাহলে সত্যিই কি নিয়োগ দুর্নীতির সঙ্গে রেশন দুর্নীতিকাণ্ডের যোগসূত্র রয়েছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। প্রসঙ্গত, রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের প্রযোজনায় ২০১৪ সালে তৈরি হয় বাংলা সিনেমা ‘ম্যানগ্রোভ’। এই সিনেমাতে অভিনয় করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। যিনি এখন প্রেসিডেন্সি জেলে বন্দি। এই ছবিতে অর্পিতা ছাড়াও অভিনয় করেছেন, দোলন রায়, নাইজেল ও মুম্বইয়ের রাখি সাওয়ান্ত। রেশন দুর্নীতির মোটা টাকা সিনেমা প্রযোজনার জন্য বিনিয়োগ করেছিলেন রাকিবুর। সুন্দরবনের নোনা জলে বেড়ে ওঠে ম্যানগ্রোভ। এই সিনেমায় তুলে ধরা হয়েছে ম্যানগ্রোভের বেঁচে থাকার কঠিন লড়াইয়ের মত লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সিনেমা তৈরি করতে যে একটা বড় ধরনের বিনিয়োগ করতে হয়েছে তাতে কোন সন্দেহ নেই। বিশেষ করে রাখি সাবন্তের মত শিল্পীকে অভিনয় করানো হয়েছে এই সিনেমায়।
আরও পড়ুন ধর্মীয় প্রার্থনা চলাকালীন কেরলে ভয়াবহ বিস্ফোরণ! মৃত ১, তদন্তে নামছে NIA

উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। যেহেতু এখনও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করতে পারেনি ইডি, তাই তদন্তের স্বার্থে এখনও বাকিবুরকেও জেরার প্রয়োজনীতা রয়েছে বলে মনে করেছে ইডি আধিকারিকরা। তাই জেলে বাকিবুর রহমানকে জেরা করার অনুমতি চেয়েছে ইডি। সেই আবেদনই মঞ্জুর করেছে ব্যাঙ্কশাল আদালত। সূত্রের খবর, জেল হেফাজতে গিয়ে বাকিবুরকে জেরা করতে হবে সেই কারণে তাঁর বয়ান রেকর্ড করারও প্রয়োজন আছে। আর বয়ান রেকর্ড করতে গেলে ল্যাপটপ সহ ডিজিটাল ডিভাইসের প্রয়োজন। এই সকল ডিজিটাল ডিভাইস ও প্রয়োজনীয় ল্যাপটপ জেলে নিয়ে যেতে পারবেন গোয়েন্দারা।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ