সময় কলকাতা ডেস্ক, ১ নভেম্বর: সারাদিন অফিসের পর তেলে ঝালে ভালো মন্দ রান্নার জন্য রাতেই সময় থাকে। রাতে পরিবারের সদস্যদের জন্য একটু স্পেশাল কিছু রান্না করলে নিজের মনটাও যেন ভালো লাগে। কিন্তু সবসময় মটনের একই পদ খেতে কার ভালো লাগে বলুন তোঁ? চেনা পদের অচেনা বদল দেখতে নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে মটন নিহারী। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই নৈশভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন মটন নিহারী। পরোটা, নান বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে মটন নিহারী। মটন নিহারী বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী-

উপকরণ
খাসির মাংস- ৫০০ গ্রাম
আদা কুঁচি-১ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চাম
গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
জিরে বাটা- ২ চা চামচ
রসুন বাটা- ২ চা চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো- ২ চা চামচ
পেঁয়াজ বাটা- ৪ চা চামচ
তেজপাতা- ১টি
ধনেপাতা- আধ কাপ
এলাচ, দারুচিনি– পরিমাণ মত
তেল- ৪ টেবিল চামচ
গরম মশলার গুঁড়ো- পরিমাণ মত
নুন– স্বাদমতো
আরও পড়ুন মেরামতির কাজের জন্য টানা ৮ মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন বিকল্প রুট

প্রণালী
প্রথমেই প্রেশার কুকারে পরিমাণ মত জল নিয়ে খাসির মাংস হলুদ ও নুন দিয়ে সেদ্ধ করতে হবে। মটন সেদ্ধ হয়ে গেলে মটনের স্টক আলাদা করে রাখুন। এবার একটি বড় পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা, এলাচ, দারুচিনি ও আদা কুঁচি দিয়ে দিতে হবে। এরপর এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে বাটা ও নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা কষানোর সময় জলের পরিবর্তে মটন স্টক ব্যবহার করবেন। তারপর মাংস দিয়ে মশলার সাথে মিশিয়ে আবার একটু কষিয়ে নিন। মনে রাখবেন পুরো রান্নাটাই কিন্তু মাঝারি আঁচে করতে হবে। এবার শুকনো খোলায় ভেজে রাখা জিরা গুঁড়ো ও স্টক দিয়ে ঢেকে রান্না করুন কিছুক্ষণের জন্য। ঝোল ঘন হয়ে আসলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো, আদা কুঁচি ও ধনেপাতা ছড়িয়ে নিন। পরোটা, নান বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মটন নিহারী।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি