Home » কালীপুজোর নগরীতে জাদুনগরী : পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবে হ্যারি পটার

কালীপুজোর নগরীতে জাদুনগরী : পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবে হ্যারি পটার

সময় কলকাতা ডেস্ক, ৩ নভেম্বর :”মাতিয়ে দিয়ে আনন্দময়ী আনন্দেতে মেতে যাই / তেমনি করে মাতিয়ে দে মা, যেমন মেতেছিলেন রাই। ”   কালীপুজো বলেই নয় যেকোনও পুজোয়,  পুজোর সনাতনী শাস্ত্রমত ও মন্ত্র এবং আচার অবশ্যই নিষ্ঠাভরে পালন করতে হয়।তবুও সনাতনী শাস্ত্র মতের বাইরেও আরও কিছু বহিরঙ্গ আছে। পুজো সার্বিকভাবে এক উৎসব। উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে বিনোদন। পুজোয় প্রতিমা,আলোকসজ্জা, মণ্ডপসজ্জা দেখতে মন্ডপ থেকে মন্ডপে ছুটে যান দর্শনার্থীরা যে কারণে তার একটি প্রধান উদ্দেশ্য বিনোদন।কারণ ,মনকে সাংসারিক জটিলতা থেকে কিছুটা মুক্তি দেওয়াও দরকার । মণ্ডপের থিম তাই পুজোর বহিরঙ্গ আলো করে থাকে, যার সঙ্গে জড়িয়ে থাকে বিনোদন এবং মানুষের উৎসব মুখরতা । আর সেকথাই সজীব হয়ে উঠেছে এবারের পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব আয়োজিত শ্রী শ্রী শ্যামা পুজোয়। এবার ৫১ তম বর্ষে বারাসাতের পাইওনিয়ার ক্লাবের থিম ভাবনায় দেখা যেতে চলেছে ” হ্যারি পটারের জাদুনগরী “। খ্যাতনামা লেখিকা জে কে রাউলিং এর শিশু- কিশোর- কিশোরীদের জন্য লেখা হ্যারি পটার চলচ্চিত্রায়িত-ও হয়েছে। বিভিন্ন ভাবে টুকরো টুকরো ছবি ও কল্প জগতের কোলাজ ফুটে উঠছে কালীপুজো নগরী বারাসাতের পাইওনিয়ার পার্কের হ্যারি পটারের জাদুনগরীতে। আর তারজন্য প্রস্তুতি চূড়ান্ত পর্বে।

হ্যারি পটারের সঙ্গে যেহেতু অল্পবয়সীদের কল্পনার জগত জড়িয়ে তাই ছোটরা ভিড় জমাবেই এই পুজোয়। তবে পুজো কেবলমাত্র ছোটদের নয় এবং বিভিন্ন বয়সের দর্শকের সমাগম ঘটবে পুজো মন্ডপে। পায়োনিয়ার পার্কের পুজোর উদ্যোক্তাদের ধারণা যে , শিশু মনের উপযোগী ভাবনার সঙ্গে সংগতি রেখে গড়া থিম জীবনের জটিলতা থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তি দেবে পরিণত বয়স্কদের। ফলে মুক্তির আস্বাদ নিতে, বিনোদনের টানে হ্যারি পটারের জাদুনগরীতে ছুটে আসবে সব বয়সী দর্শক। এই পুজোর প্রধান উদ্যোক্তা স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল গত বছরের চমক দেখিয়েছিলেন, এবার ও চমক থেকে বঞ্চিত হবেনা দর্শনার্থীরা । এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নামও।পুজোর আরেক উদ্যোক্তা বিনোদ খান্না বললেন, পুজোয় তাঁদের বাসনা মানুষকে আনন্দ দেওয়ার, যা বাস্তবায়িত কবে বলেই তারা আশা করছেন।

বারাসাতের কালী পূজার ঐতিহ্য র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের নাম। এবারও জাদুনগরী দর্শকদের নতুনত্বের স্বাদ,  অভিনবত্ব উপহার দিতে বদ্ধপরিকর বারাসাতের পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব।।

About Post Author