সময় কলকাতা ডেস্ক, ৬ নভেম্বর: লাইনচ্যুত হয়ে মালগাড়ির বগি উল্টে বিপত্তি।ব্যাপক চাঞ্চল্য স্টেশন চত্বরে। কি ভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনাস্থলে রেলের আধিকারিক এবং রেল পুলিশেরা। যদিও এই ঘটনায় তেমন ভাবে ব্যাহত হয়নি রেল চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পাকুর থেকে কাটিহারগামী পাথর বোঝাই একটি মালগাড়ি হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনে ট্র্যাক পরিবর্তন করছিল। সেই সময়ই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির একটি বগি।
আরও পড়ুন নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর পড়ে গেল যাত্রী বোঝাই বাস, মৃত ৪

সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা। যাত্রীবাহী ট্রেন হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই দাবি এলাকাবাসীর। এই মুহূর্তে উল্টে যাওয়া ট্রেনের বগি লাইন থেকে সরানোর কাজ চলছে। রেল সূত্রে খবর, সোমবার সকালে মাল গাড়িটি হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে ওজন করানোর জন্য দাঁড়ায়। তারপর বারোটা নাগাদ স্টেশন থেকে ছাড়ার পর ধীরে ধীরে এগোতে থাকে। হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের পশ্চিম রেলগেটের কাছে যেতেই লাইনচ্যুত হয়ে যায়।
আরও পড়ুন ভাপা নয়, স্বাদ বদলাতে মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন ইলিশ মাছের দো পেঁয়াজা
প্রসঙ্গত, কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুরের ভালুকা রেল স্টেশন সংলগ্ন রেললাইনে স্থানীয় এক কিশোরের উপস্থিত বুদ্ধির জেরে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ঐদিন রেলের ট্রাকে গর্ত দেখা গেছিল। যদিও এদিনের এই দুর্ঘটনা কি কারণে তা এখনো স্পষ্ট জানা যায়নি। রেলের সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন ভয়াবহ বাস দুর্ঘটনা বেহালার ঠাকুরপুকুরে, একের পর এক গাড়িকে পিষে দিল বাস


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
বারুইপুরে কিশোরীর প্রাণ ঝরে পড়ল, শুভেন্দু ডাকলেন, মমতা আটকে থাকলেন, পাল্টেছে কি কিছু?
বাড়িতে ঢিল পড়তেই পদত্যাগ বারাসাতের দুই মহিলা কাউন্সিলরের