Home » থিমের পুজো আর শোভাযাত্রার প্রস্তুতিতে কাটোয়া সেজে উঠেছে কার্তিক পুজোয়

থিমের পুজো আর শোভাযাত্রার প্রস্তুতিতে কাটোয়া সেজে উঠেছে কার্তিক পুজোয়

সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা, ১৭ নভেম্বর : বারাসাতে যেরকম কালীপুজো অথবা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সেরকম একই আবেগ ও উদ্দীপনা নিয়ে কাটোয়ার  কার্তিক পুজো  হয়ে থাকে।  প্রতিবছর তিরিশ কার্তিক যাকিনা কার্তিক সংক্রান্তির দিন,  বাংলার লোক উৎসব কাটোয়ার কার্তিক লড়াই – কার্তিকের পুজো উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় । এবারও ৩০ কার্তিক দিনটিতে কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে। অগ্রহায়ণ মাসের প্রথম দিনটিতে শোভাযাত্রার শহর হয়ে উঠতে চলেছে কাটোয়া । থিমের পুজো আর শোভাযাত্রার প্রস্তুতির বহরে  কাটোয়া সেজে উঠেছে কার্তিক পুজোয়। কার্তিক পুজোয় সাজোসাজো রব পুলিশ প্রশাসনেরও।

কার্তিককে দেবতা হিসেবে পুজো করা হয় বাড়িতে। বারোয়ারি  কার্তিক পুজোর চল নেই বঙ্গে কোথাও। কাটোয়ার বিষয়টাই স্বতন্ত্র। পুজো উপলক্ষ্যে রীতিমতো সেজে উঠেছে কাটোয়া। কাটোয়ায় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছরে  ছোট বড় মিলিয়ে কাটোয়া শহরে মোট ৮৬ টি শোভাযাত্রা প্রশাসনের বেধে দেওয়া নির্দিষ্ট রাস্তা দিয়ে শহর পরিক্রমায় বেরোতে চলেছে। এছাড়া কার্তিক পুজোয় কাটোয়ায় থিম পুজো হচ্ছে ১২টি, জানিয়েছে কাটোয়ার পুলিশ প্রশাসন।

 

কার্তিক পুজোয় কাটোয়া শহরের প্রাচীন ঐতিহ্য কাটোয়ার কার্তিক লড়াই। কার্তিক লড়াইকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার মানুষ কাটোয়ায় ভিড় জমায় কার্তিক পুজো উপলক্ষে । বাঁশের কাবারির উপর থাক থাক করে সাজানো থাকে পুতুল । এ ক্ষেত্রে পৌরাণিক পালা তুলে ধরা হয়। বিভিন্ন সংগঠনের আয়োজনে। যেমন ঝংকারের সজ্জায় (যা চলতি ভাষায় থাকা ) আছে শিশুপাল বধ। এ পুজোর বাজেট ৩৫ লক্ষ টাকা। কার্তিক এবার সোনা দিয়ে মোড়া । সবচেয়ে বড় আয়োজন কাটোয়া খড়ের বাজারের ২৩ পুতুলের সজ্জা (থাকা )। তাদের বাজেট অবশ্য পাঁচ লক্ষাধিক টাকা হলেও আয়োজনে ঘাটতি নেই  । ১৮ পুতুলের সজ্জা বা থাকা বিশিষ্ট  কাটোয়ার শাঁখারি পটির কার্তিক, জানিয়েছেন আয়োজকরা।কাটোয়ার তাঁতীপাড়ায় সাত ভাইয়ের থাকা সাত পুতুলের , মধ্যে খানে রাজা কার্তিক জানালেন পুজো কমিটির কর্মকর্তারা। কাটোয়া তাঁতীপাড়ায় নটরাজ ক্লাবের বিরাট উচ্চতায় নটরাজ শহর পরিক্রমার সময় একাধিক দলের রকমারি বাজনা সহকারে, জানিয়েছেন উদ্যোক্তারা । কাটোয়া সাহেব বাগান পাড়ায় সাহেব কার্তিক শোভাযাত্রায় অংশ নেবে জানালেন পুজো উদ্যোক্তারা । থিম পুজো গুলির মধ্যে উল্লেখযোগ্য কাটোয়া কাছারি রোডে জনকল্যাণ সংঘের বাজেট কম নয়। শহরের প্রতিটি পুজোমন্ডপে মানুষের ঢল নেমেছে ইতিমধ্যেই । কাটোয়া বারোযারি তলার পূজোর থিম স্বপ্নের উড়ান।  কাটোয়া ৫৮ তম বর্ষে পানুহাটের পূজোর থিম দিল্লির লাল কেল্লা।

কার্তিক পুজো উপলক্ষ্যে প্রশাসন তৈরি ঠাসবুনোট ভাবে।  পৌরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলা থেকে আগত দর্শনাথীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও পৌরপ্রধান সমীর সাহা প্রায় সমস্বরে জানিয়েছেন,  কাটোয়া শহরে রাস্তার মোড়ে মোড়ে থাকবে হেলথ কেয়ার সেন্টার ও পুলিশ ক্যাম্প। সব মিলিয়ে সাজোসাজো রব কাটোয়ায়।।

About Post Author