সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বরঃ ফার্টিলিটি এমনই একটি সমস্যা যা বহু বিবাহিত দম্পতির মন এবং জীবনকে জর্জরিত করে। বিগত কয়েক বছর ধরে পুরুষের ফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা বেড়েই চলেছে। পুরুষের ফার্টিলিটি সমস্যা থাকলে মোকাবিলার একমাত্র উপায় হল সঠিক ভাবে এর প্রতিকার করা। বিশেষজ্ঞদের দাবি, মহিলা বা পুরুষ, উভয়ের সন্তানহীনতার নেপথ্যেই রয়েছে বর্তমান জীবনযাত্রার ধরণ। একটা সময় পর্যন্ত নানা কুসংস্কারের বসে বন্ধ্যাত্বের জন্য নারীকেই দায়ভার বইতে হত বেশি। কিন্তু আধুনিক গবেষণায় উঠে এসেছে, নারী শুধু একাই নয়, এই সমস্যা পুরুষদেরও থাকে। এক্ষেত্রে পুরুষের ফার্টিলিটি বাড়ানোর জন্য কিছু খাবারের সঙ্গে সরাসরি যোগ আছে। এইসব খাবারে এমন কিছু ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পুরুষের ফার্টিলিটি বাড়াতে ব্যাপক সাহায্য করে। এই তালিকায় রয়েছে-
আরও পড়ুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ধুম’ খ্যাত পরিচালক সঞ্জয় গাধভী
ডাল
পুরুষের ফার্টিলিটি বাড়াতে রোজের পাতে ডাল রাখতে পারেন। কেননা ১০০ গ্রাম ডাল খেলেই জিঙ্কের চাহিদার প্রায় ১২ শতাংশ মিটিয়ে ফেলতে পারবেন। এতেই বাড়বে ফার্টিলিটি। এক্ষেত্রে আপনি সবরকম ডাল খেতে পারেন। ডালে রয়েছে প্রোটিনের ভাণ্ডার। আপনি দেহে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের অভাব দূর করতে চাইলেও রোজের পাতে ডালকে জায়গা করে দিন।
দুগ্ধজাত খাবার
দুধ, দই, মাখনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক। এছাড়াও এইসব খাবারে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, প্রোটিন, আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন ডি সহ একাধিক ভিটামিন। তাই পুরুষের ফার্টিলিটি বাড়াতে আপনি দুগ্ধজাত কাহাব্র খেতে পারেন।
কলা
কলায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি৬, পটাশিয়াম এবং পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা পুরুষের ফার্টিলিটি বাড়িয়ে দিতে সাহায্য করে। নিয়মিত এই ফল খেলে যে শুক্রাণুর সংখ্যাও দ্রুত গতিতে বাড়বে। তাই হাতেনাতে উপকার পেতে নিয়মিত কলা খান।
ডিম
ডিমে ভিটামিন বি, ভিটামিন ডি, প্রোটিন, লিউটিনের মতো উপাদানে ভরপুর রয়েছে। ডিমের সাদা অংশ হোক বা কুসুম, সেদ্ধ ডিম খেলে সহজেই বাড়বে পুরুষের ফার্টিলিটি। তাই স্পার্মের মান বাড়ানোর ইচ্ছে থাকলে রোজের ডায়েটে ডিম রাখতেই হবে।
অ্যাভোকাডো
অ্যাভোকাডোয় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন বি৬, জিঙ্ক, ফোলেট, ভিটামিন সি-এর মতো উপাদান। যা স্পার্মের স্বাস্থ্য ফেরানোর কাজে অত্যন্ত কার্যকরী। নিয়মিত অ্যাভোকাডো খেলে শুক্রাণুর সংখ্যা এবং তার নড়াচড়া করার ক্ষমতা দুইই বাড়বে। তাই সুস্থ থাকতে ডায়েটে আজ থেকে অ্যাভোকাডো যোগ করুন।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?