পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ৯ অগাস্ট : ক্লান্তিকে উপেক্ষা করে বারাসাতের সবুজ ঘাসে ফুল ফোটালো পুলিশ । ভালো খেলা উপহার দিয়ে ফিনিশিং ভালো না হওয়ায় বারাসাত স্টেডিয়ামে কলকাতা লিগের খেলায় রেনবোর বিরুদ্ধে অনায়াসে জয় না এলেও পুলিশ এসির ঘরে এল তিন পয়েন্ট।
পুলিশ এসির খেলোয়াড়দের কর্মক্ষেত্রে রাত জেগে কাজের চাপের ক্লান্তি । কর্মক্ষেত্রে পরিশ্রমের পরে শরীর দিচ্ছে না তবুও মাঠে ৯০ মিনিট লড়তে হচ্ছে। লিগের সুপার সিক্সে পৌঁছাতে হবে। আগের ম্যাচে মহামেডানের সঙ্গে খেলা ভন্ডুল হয়ে গেলেও জয়ের লক্ষ্য নিয়েও নেমেছিল পুলিশ এসির সুদীপ -সুরজিৎরা।লক্ষ্যে অবিচল পুলিশ এসি অজস্র গোলের সুযোগ নষ্ট করেও ২-১ গোলে রেনবোকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিল। সুদীপ কুমার দাস ৩৬ মিনিটের মাথায় পুলিশকে এগিয়ে দিলেও রেনবোর হয়ে রাকেশ সিং সমতা ফেরায় ৫১ মিনিটে। খেলার শেষলগ্নে (৯০ মিনিটে) সঞ্জয় মান্ডি জয় এনে দেয়। ম্যাচের শেষে পুলিশ কোচ সুমন দাস বললেন,খেলোয়াড়দের অতিরিক্ত ক্লান্তি গোল নষ্টের জন্য দায়ী। সুমন দাস বারাসাত স্টেডিয়াম ও মাঠকে প্রশংসায় ভরিয়ে দিলেন। রেনবো কোচ জর্জ রায় তাঁদের পরাজয়ের জন্য রেফারিংকে ঢাল করলেও বাস্তবে যোগ্য দল হিসেবেই জিতেছে পুলিশ ।।


More Stories
পুলিশকে অ্যারেস্ট করে বারাসাতে জিতল মহামেডান
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা
মহামেডানে চেক বাউন্স : হুমায়ুন কবীর আউট, গজল জাফর ইন