Home » ডিমথেরাপি এবার বিদেশে! কসোভো সংসদে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে ডিম নিক্ষেপ কোন ইতিহাসের পুনরাবৃত্তি?

ডিমথেরাপি এবার বিদেশে! কসোভো সংসদে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে ডিম নিক্ষেপ কোন ইতিহাসের পুনরাবৃত্তি?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৯ অগাস্ট : ডিমথেরাপি এবার বিদেশে!  ইউরোপের দেশ কসোভো যা সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া একটি স্বাধীন রাষ্ট্র। ২০২৬ সালের ৮ই আগস্ট (শনিবার) দেশটির পার্লামেন্টে অধিবেশন চলাকালীন এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটেছে । কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে পার্লামেন্টের ভেতর ডিম ছুড়েছেন বিরোধী দলের এক নারী সংসদ সদস্য। এখন বঙ্গে ডিম ছুড়ে মারার এতই স্বাভাবিক হয়ে উঠেছে যে প্রশ্ন উঠতেই পারে যে বাংলা থেকে ডিম ছোড়ার বিষয়ে কি বিদেশীরা উদ্বুদ্ধ হচ্ছে?

বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভো’-র সংসদ সদস্য টাইম কাদ্রিজাজ প্রধানমন্ত্রীর দিকে একের পর এক চারটে ডিম ছুড়ে মারেন।গত জুন মাসের আগাম নির্বাচনের পর স্পিকার ও নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কসোভোর রাজনৈতিক দলগুলোর মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী কুর্তি অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনার জন্য আরও সময় চাইলে বিরোধী এমপিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই বিশৃঙ্খলার পর অধিবেশন স্থগিত করা হলেও প্রধানমন্ত্রী আলবিন কুর্তি জানান, “সংলাপ বা আলোচনার মূল্য যদি তার দিকে ডিম ছোড়া হয়, তবে তিনি আনন্দের সঙ্গে সেই মূল্য দিতে প্রস্তুত।

এখন প্রশ্ন, এরকম ডিমথেরাপির ঘটনা কি শুধুই বঙ্গের সংস্কৃতি যা বিদেশে চালান হয়েছে? বাস্তব হল, ডিম এমন একটি সহজ প্রাপ্য বস্তু যা ছুড়ে সহজেই বিরোধীকে নাস্তানাবুদ করা যায় বড় ধরনের আঘাত না এনে এবং এই ডিমথেরাপির প্রচলন বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। বঙ্গে বরং এরকম ঘটনা হালেই চালু হয়েছে। বিদেশে ডিম থেরাপির ঘটনা আগে হামেশাই ঘটেছে। ডিম থেরাপির  বেশ কিছু যুগ-যুগ ধরে চলা উদাহরণ রয়েছে, এমনকি এক দশক আগে প্রায় একই ঘটনার সাক্ষী কসোভোর সংসদ।

উদাহরণ হিসেবে মুঠো মুঠো নজির আছে।বলা যাক,কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির উপর আক্রমণ ইতিহাসের পুনরাবৃত্তি। রাজনৈতিক প্রতিবাদ হিসেবে নেতাদের ওপর ডিম ছুড়ে মারার ইতিহাস অনেক পুরোনো।ইতিহাসে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাজনীতিবিদদের ডিম নিক্ষেপের শিকার হওয়ার উল্লেখযোগ্য নজিরের অন্যতম  প্রাচীন ঘটনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উপরে ডিম থেরাপি। অস্ট্রেলিয়ার  প্রধানমন্ত্রী বিলি হিউজ ১৯১৭ সালের নভেম্বর মাসে কুইন্সল্যান্ডের ওয়ারউইক রেলওয়ে স্টেশনে একটি রাজনৈতিক প্রচারাভিযানের সময় ডিমের হামলার শিকার হয়েছিলেন। বিলেতও পিছিয়ে নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন ৭০-এর দশকে নির্বাচনী প্রচারের সময় বিক্ষোভকারীদের ছোড়া ডিমের আঘাতে আক্রান্ত হয়েছিলেন। সর্বোপরি, কসোভোর পার্লামেন্টেই  ২০১৫ সালেও কসোভোর তৎকালীন প্রধানমন্ত্রী ইসা মুস্তফাকে বিরোধীরা ডিম ছুড়ে মেরেছিল। সুতরাং ডিম থেরাপির ইতিহাস এবং ট্রাডিশন সুপ্রাচীন।।

ডিমথেরাপি এবার বিদেশে! #কসোভো

About Post Author