সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর : তৃণমূল পার্টি অফিসের পেছনেই ব্যাগে রাখা ছিল বোমা। প্লাস্টিক কুড়োতে যাওয়া নাবালক বল ভেবে বোমায় হাত দেয়। ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ, গুরুতর আহত হয় নাবালক। উড়ে যায় নাবালকের হাতের আঙুল। দেগঙ্গা থানা এলাকার কলসুরের ঘটনা।
রবিবার সকালে দক্ষিণ কলসুর তৃণমূল পার্টি অফিসের ঠিক লাগোয়া স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় নাবালকের আঙুল উড়ে যাওয়ার ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। বাড়িতে যখন নাবালককে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে। প্রায় তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ। এই ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে আখ্যা দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা সাহাবুল সরদার ঘটনার পেছনে বিরোধীদের হাত দেখতে পাচ্ছেন। তিনি দাবি করেছেন, আইএসএফ এই বোমা সহ ব্যাগ মজুত করেছিল তৃণমূল পার্টি অফিসর গায়ে। তাঁর আরও বক্তব্য , বিশ্বকাপ শেষ হওয়ার পরে তৃণমূল পার্টি অফিসের লোকজন আসছিল না আর এই সুযোগে সুযোগ বুঝে আইএসএফ পার্টি অফিসের গায়ে বোমা মজুত করে। এই ” হাস্যকর অভিযোগ ” উড়িয়ে দিয়ে আইএসএফ নেতা মহাম্মদ কুতুবুদ্দিন পাল্টা অভিযোগ করেছেন বোমা গুলি পিস্তল নিয়ে তৃণমূল রাজনীতি করে। নাবালকের আহত হওয়ার ঘটনা এবং তৃণমূল পার্টি অফিসের ঠিক পাশে বোমা মজুত হওয়ার ঘটনা প্রমাণ করে তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত। এই ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করার পাশাপাশি রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন কেও দুষতে ছাড়েননি আইএসএফ নেতা।
আরও পড়ুন যুবকের গলায় কাঁচির কোপ! আইন নিজের হাতে তুলে নিল ক্ষুব্ধ জনতা, তুমুল উত্তেজনা চিংড়িঘাটায়


More Stories
বাদুড়িয়ায় আলিবাবার গুপ্তধনের গুহা, গ্রেফতার দীপঙ্কর ঘনিষ্ঠ আরো দুই
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
বারাসাত মেডিক্যাল কলেজে তরতরিয়ে বাড়ছে গাঁজাগাছ