সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: লোকসভা নির্বাচনের আগে পাহাড়ের রাজনীতিতে ফের চমক। অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন পাহাড়ের বিনয় তামাং। রবিবার কালিম্পং টাউন হলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তিনি। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর। আগামী লোকসভা ভোটে হাত শিবিরের প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা।
আরও পড়ুন পিপিই কিট কেনার নামে টাকা নয়ছয়ের অভিযোগ, স্বাস্থ্য দুর্নীতি নিয়ে ইডিকে চিঠি শুভেন্দুর
এদিনের অনুষ্ঠানে হাত শিবিরে যোগ দিয়েছেন পাহাড়ের আরেক নেতা হরকা বাহাদুর ছেত্রীও। একসময় সুবাস ঘিসিংয়ের হাত ধরে জিএনএলএফ, পরে বিমল গুরুংয়ের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চা তৈরি। শেষে বছরখানেক সরাসরি তৃণমূলে ছিলেন। তবে, প্রায় ১ বছর আগে ঘাসফুল শিবিরের সঙ্গেও যোগ বিচ্ছিন্ন করেছেন। তারপর থেকে দীর্ঘদিন সরাসরি কোনও দলের সঙ্গে যুক্ত না হলেও রাজনীতির আঙিনাতে ছিলেন পাহাড়ের নেতা বিনয় তামাং। এবার সরাসরি তিনি যোগ দিলেন কংগ্রেসে।
আরও পড়ুন যুবকের গলায় কাঁচির কোপ! আইন নিজের হাতে তুলে নিল ক্ষুব্ধ জনতা, তুমুল উত্তেজনা চিংড়িঘাটায়
রবিবার কালিম্পংয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির হাত ধরে বিনয় তামাং যোগ দেন কংগ্রেসে। আপাতত এটা তাঁর রাজনৈতিক জীবনের চতুর্থ ইনিংস। তৃতীয় ইনিংসে তৃণমূলে যোগ দিলেও পাহাড়ের নেতাদের সঙ্গে সেভাবে যোগাযোগ ছিল না তাঁর। শেষে অজয় এডওয়ার্ড, বিমল গুরুংদের সঙ্গে নতুন করে নানা কর্মসূচিতে যোগ দিয়ে দলের থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেন বিনয়। এরপর গত ডিসেম্বরে তৃণমূল ছেড়ে দেন। এবার যোগ দিলেন কংগ্রেসে। তবে পাহাড়ের রাজনীতিতে আপাতত গুরুত্বহীন কংগ্রেসকে বিনয় কেন বেছে নিলেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি