Home » ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রুই মাছের ধোকা

ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রুই মাছের ধোকা

সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বরঃ মাছ খেতে ভালোবাসেন না, এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। রুই মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। কষা হোক বা ঝোল-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে রুই মাছ। বাজারে সবসময় ভালো রুই মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঝাল-ঝোল নয়,ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু রুই মাছের ধোকা। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে রুই মাছের ধোকা। রান্না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই রুই মাছের ধোকা। রুই মাছের ধোকা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-  

আরও পড়ুন    প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুলের

উপকরণ :
রুই মাছ : ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি : হাফ কাপ
টম্যাটো কুচি : হাফ কাপ
পেঁয়াজ বাটা : আধ কাপ
আদা বাটা : ১ চামচ
লঙ্কা গুঁড়ো : আধ চামচ
কাঁচা লঙ্কা কুঁচি : ১ চা চামচ
জিরে গুঁড়ো : ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো : ১ চা চামচ
হলুদ গুঁড়ো : আধ চামচ
সরষের তেল : হাফ কাপ
নুন : পরিমাণমতো
চিনি : স্বাদ অনুযায়ী
ঘি : ১ টেবিল চামচ
গরম মশলা : অল্প পরিমাণ


রন্ধন প্রণালী
প্রথমে মাছগুলিকে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এর সাথে কয়েকটি আলু সেদ্ধ করে নিন। সেদ্ধ করা মাছগুলি থেকে ভালো করে কাটা গুলি বেছে নিন এর মধ্যে একে একে যোগ করুন নুন, সামান্য চিনি, আদা বাটা, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার সব উপকরণগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট করে কেটে নিন। ওই কাটা অংশগুলি মুঠোর আকার দিতে পারেন। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে এলেই ওর মধ্যে এই মুইঠ্যা গুলি ভালো করে ভেজে নিন। ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলিকে তুলে রাখুন এবং ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ বাটা, আদা বাটা, টম্যাটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সামান্য চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন কিছুক্ষন। মশলার কষার পর রান্না থেকে তেল ছাড়লে ভেজে রাখা মুইঠ্যা গুলি এর মধ্যে দিয়ে দিন। এবার এগুলি একটু ফুটে এলেই উপর থেকে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই মাছের ধোকা।

About Post Author