Home » সিএএ (CAA) লাগু হতে ‘আরও দুবছর’ অপেক্ষা! দিলীপ ঘোষের বক্তব্যে নতুন জল্পনা

সিএএ (CAA) লাগু হতে ‘আরও দুবছর’ অপেক্ষা! দিলীপ ঘোষের বক্তব্যে নতুন জল্পনা

সময় কলকাতা ডেস্ক,১ ডিসেম্বর : #CAA  সিএএ (CAA) লাগু হতে কি আরও দুবছর সময় লাগবে?  বিজেপির( BJP ) অভ্যন্তরে এনআরসি এবং সিএএ-এর কার্যকর হওয়ার নিয়ে  কালক্ষেপের ফলে  প্রশ্ন উঠছেই। রাজ্যের শীর্ষ নেতা দিলীপ ঘোষও বিলক্ষণ জানেন, দলের ভেতরে প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন থামাতে গিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, যে দল ( পড়ুন, বিজেপি) কাশ্মীরে একাধিক আইনে পরিবর্তন এনেছে তাদের একমাত্র বুকের পাটা আছে সিএএ কার্যকর করার এবং তাদের সময় দিতেই হবে।

প্রসঙ্গত, বুধবার ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ও শাসকদলকে নিশানা করে রীতিমত চ্যালেঞ্জের সুরে অমিত শাহ বলেন , ‘‘শীঘ্রই  সিএএ (CAA) লাগু  হবেই। কেউ আটকাতে পারবে না।’’ কিন্তু প্রশ্ন উঠছে হবে কবে? প্রশ্ন উঠছে বিজেপির অভ্যন্তরেও। সিএএ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার  বিজেপির হয়ে ব্যাট ধরলেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ যখন কিছু বলেন, অধিকাংশ সময় তা চর্চার বিষয় হয়ে ওঠে। এবার তিনি অমিত শাহের স্বল্পমেয়াদী ভাষণে তৃণমূল সরকারের বিরুদ্ধে একটানা তোপের আলোচনা করতে গিয়ে বললেন, দুর্নীতিতে ভরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গে এসে কুড়ি মিনিট বক্তব্য রেখেছেন আর এতেই হিলে (নড়ে ) গিয়েছে রাজ্য সরকার আর দশ মিনিট ভাষণ দিলে তো পড়েই যেত তৃণমূল সরকার। পাশাপাশি দলের নতুন নেতারা প্রাধান্য পাচ্ছেন এই বক্তব্য মেনে নিয়ে তিনি বলেন, নতুনদের এগিয়ে দেওয়া না হলে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মত বুড়ো-বুড়ি হটাও স্লোগান উঠবে দলে। তবে দলে নবাগতদের নতুন আলুর সঙ্গে তুলনা করতেও আটকায় নি দিলীপ ঘোষের। রাজ্যে দলের অভ্যন্তরে ওঠা সিএএ লাগু করা নিয়ে বিলম্ব ও কালক্ষেপ নিয়ে দিলীপ ঘোষের সরোষ ও ব্যঙ্গাত্মক বক্তব্য, ৭০ বছর ধরে যারা অপেক্ষা করতে পারল আর দু’বছর অপেক্ষা করতে পারছে না। দিলীপ ঘোষের বক্তব্য মেনে নিলে বলতে হয় , তাহলে কি আরও দুবছর অপেক্ষা করতে হবে সিএএ কার্যকরী হতে? চব্বিশের লোকসভা ভোটের আগেই কি তা হতে দেখা যেতে পারে?:উল্লেখ্য, ২১ সালের ভোটে কেন্দ্রীয় নেতাদের মুখের বুলিতে চিড়ে ভেজে নি এবং সিএএ অস্ত্র সেবার ভোঁতা হয়ে যায় বঙ্গের বিধানসভা নির্বাচনে। এবার কি ভোটের আগে সি এ কার্যকর করা হবে?  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -ও সিএ কবে লাগু হবেন তা খোলসা করেন নি। ফলে মতুয়া সম্প্রদায়সহ দোলাচলে রাজ্য রাজনীতি। দিলীপ ঘোষের বক্তব্যেও ধৈর্য্য ধরার বার্তা।।

#CAA#অমিতশাহ

About Post Author