Home » গুজরাট-মহারাষ্ট্রের রেসিপি : বাড়িতে প্রস্তুত করুন শ্রীখন্ড

গুজরাট-মহারাষ্ট্রের রেসিপি : বাড়িতে প্রস্তুত করুন শ্রীখন্ড

সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর : শ্রীখন্ড দইয়ের মতই দুগ্ধজাত মিষ্টান্ন। #শ্রীখন্ড (#shrikhand ) এখন বঙ্গে বেশ পরিচিতি পেয়ে গিয়েছে। গুজরাট বা মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় মিষ্টান্নের মধ্যে অন্যতম শ্রীখন্ড। প্রাচীন রন্ধনের ইতিহাসে  শ্রীখন্ডের বর্ণনা পাওয়া যায়। যতদূর জানা যায়, খ্রীষ্টের জন্মের ৫০০ বছর আগেও এই মিষ্টান্ন প্রচলিত ছিল ভারতবর্ষে।

আরও পড়ুন হেনরি কিসিঞ্জার : ইন্দিরার ভারতের শত্রু, মোদীর প্ৰিয় ব্যক্তিত্ব!

বাড়িতে শ্রীখন্ড তৈরি করার উপকরণ :

টক দই ৫০০ গ্রাম

২ থেকে ৩ চামচ ডাস্ট করা চিনি

১চামচ এলাচ গুঁড়ো
আধ চামচ জাফরান (দুধে একাধিক ঘন্টা জাফরান ভিজিয়ে রাখতে হবে )তাছাড়া জায়ফল গুঁড়ো কাজু, আমন্ড ও পেস্তা ইত্যাদিও প্রয়োজন।

শ্রীখন্ড প্রস্তুত করার সহজ পদ্ধতি :

দইকে ভাল করে নাড়িয়ে ফ্রিজে রেখে ঘন করার পরে মসলিন কাপড়ের ওপর দই রেখে ঝুলিয়ে দিন। দইয়ের জল বেরিয়ে যাক। এবার জল ঝরে দই সংগ্রহ করে নিন। এই দই থেকে ঘন পনিরের মত দই পাওয়া জন্য ১ বেলা দইটিকে ফ্রিজে রাখুন। এরপর ঘন দইয়ের সঙ্গে জাফরান ভেজানো দুধ, এলাচ গুঁড়ো, চিনি এবং জায়ফল গুঁড়োকে উত্তম রূপে মিশিয়ে দেওয়ার পরে ড্রাই হতে দিন। ব্যাস, প্রায় প্রস্তুত হয়ে যাবে শ্রীখন্ড। এবার আর একটি ধাপ বাকি।প্রস্তুত মিষ্টান্নতে কাজু, আমন্ড ও পেস্তার সংমিশ্রণ দিয়ে পরিবেশন করুন। যাদের পরিবেশন করবেন শ্রীখন্ডের স্বাদ পেয়ে খুশি হবেন।

আরও পড়ুন OPTICAL ILLUSIONS: নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

About Post Author