Home » বলিউডে ইন্দ্রপতন : প্রয়াত জুনিয়র মেহমুদ

বলিউডে ইন্দ্রপতন : প্রয়াত জুনিয়র মেহমুদ

সময় কলকাতা ডেস্ক,৮ ডিসেম্বর : প্রবীণ অভিনেতা নাঈম সাইয়িদ, যিনি জুনিয়র মেহমুদ নামে পরিচিত ছিলেন , শুক্রবার স্টমাক (পাকস্থলী) ক্যান্সারের সাথে স্বল্পকালীন যুদ্ধের পর মুম্বাইয়ের খারে নিজের বাড়িতে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। শিশু অভিনেতা এবং কমেডিয়ান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে জুনিয়র মেহমুদ দীর্ঘ সময় ধরে দর্শককূলকে প্রভাবিত করেছিলেন।

অভিনেতার পরিবার সংবাদ মাধ্যমকে একটি বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।বিবৃতিতে বলা হয়েছে, “জুনিয়র মেহমুদ তাঁর বাসভবনে ভোর হওয়ার কিছু আগেই প্রয়াত হন। তিনি দুটো বেজে পনেরো মিনিটে মারা যান। তিনি পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন।তাঁর চিরন্তন আত্মা শান্তিতে থাকুক।”

জুনিয়র মেহমুদের ছেলে হুসনাইন  বলেন, “আমরা মাত্র ১৮ দিন আগে তার চতুর্থ পর্যায়ের পাকস্থলীর ক্যান্সার সম্পর্কে জানতে পারি।আমরা তাঁকে টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই।সেখানকার ডিন আমাদের বলেছিলেন যে এই পর্যায়ে চিকিৎসা এবং কেমোথেরাপি খুব বেদনাদায়ক হবে।হাসপাতাল আমাদের বাড়িতে তার যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছিল। ”

জুনিয়র মেহমুদ শিশুশিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু করেন মহব্বত জিন্দেগি হ্যায় (১৯৬৬) দিয়ে।
তিনি নৌনিহাল, ক্যারাভান, হাতি মেরে সাথী, মেরা নাম জোকার, সুহাগ রাত, ব্রহ্মচারী, কাটি পাতঙ্গ , হরে রামা হরে কৃষ্ণ, গীত গাতা চল, ইমানদার, বাপ নম্বরি বেটা দশ নম্বরি, আজ কা অর্জুন, গুরুদেবের মতো সিনেমায় অভিনয় করেছেন।পেয়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা পেয়ারা পেয়ারা এবং এক রিশতা সাজেদারি কা-এর মতো শো সহ অভিনেতার একটি সংক্ষিপ্ত টেলিভিশনে অভিনয় ছিল।এছাড়াও তিনি মারাঠি মুভিতে নির্মাতা ও পরিচালক হিসাবে নিজস্ব দক্ষতার প্রভাব রেখেছেন।

# জুনিয়র মেহমুদ #জুনিয়রমেহমুদ

আরও পড়ুন OPTICALILLUSION: ৯৯ শতাংশ মানুষ পারবেনা নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

About Post Author