Home » পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচার হয়ে হাসপাতালে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচার হয়ে হাসপাতালে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

সময় কলকাতা ডেস্ক, ৮ ডিসেম্বর :তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, কেসিআর নামে যিনি দেশের রাজনীতিতে সুপরিচিত, তিনি আহত ও গুরুতর অসুস্থ। গতকাল রাতে ইরাভাল্লিতে তার খামারবাড়িতে (ফার্ম হাউসে ) পড়ে যাওয়ার পরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাড় ভেঙেছে ( হিপ ফ্র্যাকচার)  বলেই সন্দেহ করা হচ্ছে,  সংবাদমাধ্যমকে হাসপাতাল এমনটাই জানিয়েছে।ভারত রাষ্ট্র সমিতি (BRS) প্রধানকে হায়দরাবাদের যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা বিআরএস সভাপতির অবস্থার দিকে নজর রাখছেন।  কে চন্দ্রশেখর রাও প্রবীণ রাজনৈতিক নেতা, তাঁর বয়স ৬৯ , এবং তাঁর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, হাসপাতাল সূত্র মারফত গণমাধ্যম  জানিয়েছে।এনিয়ে দ্রুত একটি মেডিকেল বুলেটিন জারি করা হবে, এরকম তথ্য জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেসিআরের (KCR) দ্রুত স্বাস্থ্যের উন্নতি চেয়ে, শারীরিক অবস্থার  পুনরুদ্ধারের জন্য X প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছেন ।
“তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী কেসিআর গারু চোট পেয়েছেন জেনে দুঃখিত।আমি তাঁর দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি,” প্রধানমন্ত্রী মোদী লিখেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কেসিআরের বিআরএস দল কংগ্রেসের কাছে হারতে হয়েছে। কে চন্দ্রশেখর রাও মেদক জেলার চিন্তামাদাকা গ্রামের বাসিন্দা, কেসিআর ভারতীয় যুব কংগ্রেসের একজন সাধারণ সদস্য হিসাবে তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন।রাও ১৯৮৩ সালে ফিল্ম আইকন এন টি রামা রাও দ্বারা প্রতিষ্ঠিত তেলেগু দেশম পার্টি (টিডিপি) তে যোগ দেন। একই বছরে তার প্রথম নির্বাচনী প্রচেষ্টা সিদ্দিপেটে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পরে , তিনি ১৯৮৫ সালে জয়লাভ করেন এবং তাঁর রাজনৈতিক জয়যাত্রা শুরু হয়।

আরও পড়ুন বলিউডে ইন্দ্রপতন : প্রয়াত জুনিয়র মেহমুদ

About Post Author