Home » চিকেনের ঝোল নয়, স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে জাপানি মটন কারি

চিকেনের ঝোল নয়, স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে জাপানি মটন কারি

সময় কলকাতা ডেস্ক, ১৪ ডিসেম্বর: মটনের একই রকম পদ থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় বিদেশি স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি মটন কারি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন জাপানি মটন কারি। বিশেষ করে ভাত বা রুটির সঙ্গে একবার এই জাপানি মটন কারি ডিনারে খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। জাপানি মটন কারি বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। জাপানি মটন কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন      চাকরিতে পদোন্নতির সম্ভাবনা, মুল্যবান সময় নষ্ট করবেন না! জানুন রাশিফল

উপকরণ
খাসির মাংস: ৭৫০ গ্রাম
দারচিনি: বড় একটি টুকরো
স্টার অ্যানিস: একটি
সয়া সস্: ২ টেবিল চামচ
মাখন: ২ টেবিল চামচ
তেল: ৩ টেবিল চামচ
জাপানি কারি মশলা: ২টেবিল চামচ
আপেলের রস: আধ কাপ
ময়দা: ২ টেবিল চামচ
ডুমো করে কাটা পছন্দের সবজিঃ ১ কাপ
টম্যাটো সস্: ২ টেবিল চামচ
নুন: স্বাদ মত

রন্ধন পদ্ধতি
প্রথমেই মটন ভাল করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিন। এরপর কড়াইতে সামান্য তেল ও নুন দিয়ে তাতে মাংসের টুকরোগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মাংস একটু সেদ্ধ হলে কড়াই থেকে তুলে নিন। এবার ওই কড়াইতেই দুই টেবিল চামচ মাখন দিয়ে তার মধ্যে ময়দা এবং কারি মশলা দিন। এরপর আস্তে আস্তে জল মেশান। খেয়াল রাখবেন যেন ময়দা দেওয়ার পর দলা না পাকিয়ে যায়। এবার কড়াইতে দুই টেবিল চামচ সয়া সস্, দারচিনি,আপেলের রস, দুই টেবিল চামচ টম্যাটো সস্ এবং স্টার অ্যানিস দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। ৫-৭ মিনিট নাড়াচাড়া করে ভেজে রাখা মাংসের টুকরো এবং সবজি দিয়ে ১০ মিনিট রান্না করুন। গরম গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন জাপানি মটন কারি

About Post Author