সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর: শীতকাল মানেই কড়াইশুঁটি। কড়াইশুঁটি ছাড়া যেন শীতকালে ঝাল-ঝোল কিছুই জমতেই চায় না। কড়াইশুঁটি মানেই কি শুধু কচুরি? সেই দস্তর ভেঙে এবার পাতে পড়ুক কড়াইশুঁটির পুলি। চেনা পদের অচেনা বদল দেখতে নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে কড়াইশুঁটির পুলি। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই নৈশভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন কড়াইশুঁটির পুলি। চিকেন,মটন বা ডিম কষার সঙ্গে একেবারে জমে যাবে কড়াইশুঁটির পুলি। কড়াইশুঁটির পুলি বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী-
আরও পড়ুন আয়ের উৎস বৃদ্ধি, ব্যবসায় সমৃদ্ধি লাভ! পড়ুন রাশিফল
উপকরণ
কড়াইশুঁটি—২৫০ গ্রাম
লবঙ্গ, ডালচিনি ও ছোট এলাচ গুঁড়ো—১/৪ চামচ
মাঝারি আলু সেদ্ধ—৬ টি
চাল গুঁড়ো—আধ কাপ
নুন, চিনি—স্বাদ অনুযায়ী
কাঁচা লঙ্কা—২ টি
আদা—১ ইঞ্চি
গোটা জিরে—অল্প
ভাজবার জন্যে তেল- পরিমাণ মত

প্রণালী
প্রথমেই কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা ও আদা একসঙ্গে মিক্সিতে মিহি করে বেটে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে বাটা কড়াইশুঁটি দিন। ভাল করে নেড়েচেড়ে নুন ও চিনি মেশান। পুরো পেস্ট শুকনো হয়ে এলে নামানোর আগে ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। এবার আলুসেদ্ধ ভাল করে নুন দিয়ে চটকে নিয়ে চালের গুঁড়ো মিশিয়ে মেখে মণ্ড তৈরি করুন। ছোট ছোট লেচি বানিয়ে রাখুন। লেচির মধ্যে অল্প করে পুর ভরে পুলির আকারে গড়ে রাখুন। পুর অল্প দেবেন। বেশি পুর দিলে ভেঙে যেতে পারে। আঁচ কমিয়ে গরম তেলে পুলি ভাজুন। মটন বা চিকেনের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কড়াইশুঁটির পুলি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি