Home » মালাইকারি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ি মাছের পাটিসাপটা

মালাইকারি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ি মাছের পাটিসাপটা

সময় কলকাতা ডেস্ক, ১৮ ডিসেম্বরঃ চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের পাটিসাপটা। পিঠে-পুলি মানেই কি মালপোয়া, দুধ পুলি, পায়েস? সেই দস্তুর ভেঙে বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ি মাছের পাটিসাপটা। চেনা পদের অচেনা স্বাদ পেতে পাটিসাপটা বানান চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের পাটিসাপটা  বানানোর জন্য রইল খুব সহজ  একটি রেসিপি-
উপকরণ
চিংড়ি মাছ: ৫০০ গ্রাম
কাজু বাদাম বাটা: দু’ চা চামচ
গরম মশলা গুঁড়ো: আধ পেঁয়াজ কুচি: আধ কাপ
রসুন বাটা: দেড় চা চামচ
আদা বাটা: এক চা চামচ
ডিম: দুটি
কাঁচা লঙ্কা কুচি: এক টেবিল চামচ
ময়দা: আধ কাপ
সুজি: আধ কাপ
চা চামচ
সেদ্ধ আলু: দু’টি
কিশমিশ: এক চা চামচ
ঘি: এক টেবিল চামচ
লাল লঙ্কা গুঁড়ো: দেড় চা চামচ
চিনি : দু’টেবিল চামচ
সাদা তেল: পরিমাণ মতো
লেবুর রস: এক টেবিল চামচ
নুন: স্বাদ মতো
প্রণালী
প্রথমেই  চিংড়ি মাছে  নুন ও লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এরপর এতে  চিংড়ি মাছ, আদা ও রসুন বাটা, কাজু বাটা দিয়ে কষাতে থাকুন। একে একে নুন, লঙ্কা গুঁড়ো ও কিশমিশ দিয়ে নাড়তে থাকুন। ভাজা ভাজা হয়ে এলে গরম মশলা  দিয়ে নামিয়ে নিন। এবার পাটিসাপটা বানানোর জন্য  প্রথমেই সুজি এক ঘণ্টা দুধে ভিজিয়ে রাখুন। আলাদা একটি পাত্রে ময়দা, ডিম, ও নুন একসঙ্গে ফেটিয়ে নিন। এই মিশ্রণে সুজি মিশিয়ে একটি ঘন গোলা তৈরি করুন।  এবার পাটিসাপটা করার জন্য চাটুতে মাখন লাগিয়ে মিশ্রণটি হাতা দিয়ে ছড়িয়ে দিন। পাটিসাপটার মাঝখানে মাছের পুর দিয়ে দিন। ভাজা হয়ে এলে সস আর স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন চিংড়ি  মাছের পাটিসাপটা।

About Post Author