Home » রূপোর কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৭

রূপোর কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৭

সময় কলকাতা ডেস্ক, ২১ ডিসেম্বর: রূপো তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আচমকাই গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত ৭। আহতদের মধ্যে তিনজন নাবালকও রয়েছেন বলেই সূত্রের খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার নুনিয়াগোদা এলাকার ঘটনা।

আরও পড়ুন  সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে বিদ্রুপ কল্যাণের, এবার মুখ খুললেন জগদীপ ধনকড়

জানা গিয়েছে,ওই রূপো তৈরির কারখানায় প্রতিদিনের মত বৃহস্পতিবারও কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। আচমকাই ঘটে যায় বিপত্তি। ফেটে যায় গ্যাস সিলিন্ডারটি। মুহূর্তের মধ্যে আগুনে ঝলসে যায় সাতজন শ্রমিক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। তড়িঘড়ি আহতদেরকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

আরও পড়ুন   শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা, কলকাতা সহ একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে, কীভাবে এই গ্যাস দুর্ঘটনা ঘটল, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ। এ প্রসঙ্গে আহত এক শ্রমিক জানান, ‘ ‘কারখানার ভিতরে অনেক ছোট সিলিন্ডার ছিল। তার ভিতরে গ্যাস ভরা ছিল। আচমকাই সেটি ফেটে যায়।’

About Post Author