Home » টানা ২৫ ম্যাচ অপরাজিত! ছুটছে বুন্দেসলিগায় জাবি আলোনসোর লেভারকুসেন

টানা ২৫ ম্যাচ অপরাজিত! ছুটছে বুন্দেসলিগায় জাবি আলোনসোর লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ ডিসেম্বর: জার্মানির ফুটবল লিগ বা বুন্দেসলিগায় কি তাহলে শেষ হল বায়ার্ন রাজ? এখনও এই সিদ্ধান্তে পৌঁছনোর সময় হয়নি। তবে বুন্দেসলিগায় আশা জাগিয়েছে বায়ার লেভারকুসেন। টানা ২৫ ম্যাচ অপরাজিত থেকে জার্মানির ফুটবলে রীতিমত আলোড়ন ফেলে দিয়েছেন জাভি আলোনসোর ছেলেরা। বৃহস্পতিবার অপ্রতিরোধ্য লেভারকুসেনের বিরুদ্ধে ০-৪ গোলে পর্যদুস্ত হতে হয়েছে ভিএফএল বোচুমকে। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক পিটার শিক।

আরও পড়ুন   অমর একাদশের মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে মোহন তাঁবুতে চাঁদের হাট

নিজের প্রাক্তন শিষ্য জাবি আলোনসোর মধ্যে আগামীদিনের গুয়ার্দিওলার ছায়া দেখেছিলেন হোসে মরিনহো। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগিজ ফুটবল গুরু বলেছিলেন, “ আলোনসোর বাবা ছিলেন একজন ফুটবল প্রশিক্ষক। অনেকটা আমরা মত তাঁর বেড়ে ওঠা। তবে আমার থেকে ফুটবলার হিসেবে ও অনেক এগিয়ে থাকবে। দীর্ঘদিন ইংল্যান্ড, স্পেন, জার্মানির মত দেশে উচ্চ পর্যায়ের ফুটবল সে খেলেছে। কখনও গুয়ার্দিওলার প্রশিক্ষণে, কখনও আমার প্রশিক্ষণে, কখনও আন্সেলোত্তির প্রশিক্ষণে, কখনও বেনিতেজের প্রশিক্ষণে খেলেছে আলোনসো। প্রত্যেকের অভিজ্ঞতা যদি সে তার প্রশিক্ষণ ক্যারিয়ারে কাজে লাগায় তাহলে একজন ভালো ফুটবল প্রশিক্ষক সে হতেই পারবে।”

গুরু মরিনহো তার শিষ্যকে চিনতে ভুল করেননি। বায়ার লেভারকুসেনের দায়িত্ব নেওয়ার পর থেকে জার্মানির ক্লাবটিকে একটি অন্য উচ্চতায় নিয়ে যেতে সফল হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। এবার তার পালকে বলা ভালো তার ক্লাবের পালকে যুক্ত হল নয়া পালক। জার্মানির ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছে তার দল। বায়ার্ন, বরুসিয়া ডর্টমুন্ডকে পিছনে ফেলে ধরে রেখেছে লিগের শীর্ষ স্থান।

বৃহস্পতিবার বচুমের বিরুদ্ধে ভিক্টর বোনিফেসের পরিবর্তে জাবি খেলান পিটার শিককে। গুরুর এই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে সক্ষম হন চেক স্ট্রাইকার। ৩০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর ঠিক দু’মিনিট পর ফ্রিম্পংয়ের পাস থেকে গোল করেন। প্রথমার্ধের বিরতির বাঁশি বাজার কিছু সময় আগে নিজের হ্যাটট্রিক পুর্ণ করেন শিক। পরিবর্ত হিসেবে নেমে ৬৯ মিনিটে খেলার ফল ৪-০ করেন ভিক্টর বোনাফেস। সব মিলিয়ে আরও একটি ম্যাচ জিতে হাসি মুখে মাঠ ছাড়লেন জাবি আলোনসো।

About Post Author