সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর :সন্তানের জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু দুর্গাপুরে । দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব মৃতার আত্মীয় পরিজনেরা।
দুর্গাপুরে এই ঘটনায় উত্তেজনার কারণ চিকিৎসা গাফিলতি বলেই দাবি করছেন রোগীর আত্মীয় পরিজন। সূত্রের খবর, সন্তান প্রসবের জন্য গত বুধবার দুর্গাপুরের শিমুলতলার বছর ১৯ এর সনি তুড়ি ভর্তি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসক জানান যে, অস্ত্রোপচার করে সন্তান প্রসব করার কথা। প্রথমে আপত্তি থাকলেও পরে অস্ত্রোপচারে সম্মতি দেয় সনিদেবী। বৃহস্পতিবার অস্ত্রোপচার করে সন্তান প্রসব হলেও শুক্রবার মৃত্যু হয় মায়ের। তারপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতলে বিক্ষোভ শুরু করে দেন মৃতার আত্মীয় পরিজনের। শুরু হয় উত্তেজনা। মৃতার কাকিমা সোনালী ভাস্কর অভিযোগ করেন, সন্তান প্রসবের জন্য তাঁদের মেয়ে সুস্থ অবস্থাতেই ভর্তি হয়েছিল। অস্ত্রোপচারের পর কন্যা সন্তানের জন্ম দেয় তাঁদের মেয়ে। সদ্যোজাত কন্যা সন্তান সুস্থ থাকলেও তাদের মেয়ের মৃত্যু হয় প্রচন্ড রক্তক্ষরণে। ভুল অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।
হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ শুরু হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। মৃতার আত্মীয় পরিজন সাফ জানিয়েছেন, তাঁদের মেয়েকে এভাবে কেন মৃত্যুর মুখে পড়তে হল তার জবাব দিতে হবে চিকিৎসককে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে। সঠিক কি হয়েছে তার সুস্পষ্ট ব্যখ্যা না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক জটিলতার কারণে প্রসূতি মায়ের অবস্থার অবনতি ঘটতে থাকে। ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করে চিকিৎসা চলছিল। প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় শুক্রবার দুপুরে মৃত্যু হয়। চিকিৎসকদের দল গঠন করে কি কারনে মৃত্যু হল তা খতিয়ে দেখা হবে বলেও হাসপাতালের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।।
আরও পড়ুন নতুন বছরের শুরুতেই অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক ডিলারদের


More Stories
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
খুদে বিস্ময় হানভিকা