Home » বাবুমশাই, জিন্দেগি  বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি

বাবুমশাই, জিন্দেগি  বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি

সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর :  “বাবুমশাই জিন্দেগি  বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি “- এই কথাটি কিছুতেই ক্লিশে হয় না। হতে পারে না। আর তখনই মনে পড়ে যায় একটি রোমান্টিক মুখ আর অদ্ভুত মাদকতা ভরা হাসি। রাজেশ খান্নার আজ জন্মদিন। বেঁচে থাকলে ৮২ বছরে পা দিতেন তিনি। এক দশকের বেশি সময় হল তিনি নেই – তবুও তাঁর কথা ভুলে যাওয়া অসম্ভব। বলিউডের সিনেমার কথা আলোচনা হবে, অথচ রাজেশ খান্নাকে ভুলে থাকবে  কে?

১৬৩টি  পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র তিনি অভিনয় করেছেন  যার মধ্যে ১২৮ টি চলচ্চিত্রে তিনি প্রধান ভূমিকায়। চার দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় করেছেন। তথাপি রাজেশ খান্নার তুমুল জনপ্রিয়তা অর্জিত হয়েছিল মাত্র দু বছরের মধ্যে। ১৯৬৯ থেকে ১৯৭১ সালে  তার অভিনীত ১৭ টি বই আলোড়ন ফেলে দেয় এবং প্রত্যেকটি বই টানা বক্স অফিসে হিট করে ও অভাবিত বাণিজ্যিক সাফল্য লাভ করে যা আজও রেকর্ড – যার মধ্যে ১৫টিতে  তিনি একক নায়ক ছিলেন। এই সময় শুধুমাত্র আন্দাজ ও মর্যাদা সিনেমায়  তিনি একক নায়ক না হয়েও বইদুটি হিট হয়েছিল। বাকি ১৫টি চলচ্চিত্রের মধ্যে  উল্লেখযোগ্য ছিল আরাধনা, কাটি পতঙ্গ, দ্যা ট্রেন, খামোশি, মেহেবুব কা মেহেন্দির মত সব সিনেমা  যেখানে অধিকাংশ ক্ষেত্রে  কিশোর কুমারের গলায় রাজেশ খান্নার লিপে   গানের জাদু ও দর্শকদের মোহিত করেছিল। এবং এসময় মুক্তি পেয়েছিল আনন্দ, যেখানে ‘বাবুমশাই’অমিতাভ বচ্চনকে আনন্দ চরিত্রে রাজেশ খান্না বলেছিলেন “জিন্দেগি  বড়ি হোনি চাহিয়ে”।।

আরও পড়ুন অ্যানিমেলের হিট জামাল কুদু গানটির অর্থ

About Post Author