Home » অ্যানিমেলের হিট জামাল কুদু গানটির অর্থ

অ্যানিমেলের হিট জামাল কুদু গানটির অর্থ

সময় কলকাতা ডেস্ক, ২৪ ডিসেম্বর :সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমাল-এর মুক্তির পর থেকে, ‘জামাল কুদু ‘ গানটি ইতিমধ্যেই সর্বত্র আলোড়ন ফেলেছে।অভিনেতা ববি দেওলের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ফিল্ম অ্যানিমেলে গানটি নেটিজেন দুনিয়া থেকে ফিল্মি চৰ্চা – সবক্ষেত্রেই গুঞ্জন তৈরি করছে।আবরার হকের চরিত্রে অভিনয় করা এই অভিনেতা  ব্যাকগ্রাউন্ডে ‘জামাল কুদু’ গানটির সাথে লিপ দিয়েছেন ।ছবিটি মুক্তির পর থেকেই গানটি রীতিমতো উত্তাল হয়ে উঠেছে।গানটির জনপ্রিয়তা  নির্মাতাদের বাধ্য করেছিল ছবির মুক্তির কয়েক দিনের মধ্যে গানটির সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করতে।

এই গানটি একটি ইরানি বিবাহ সংগীত। গানের কথা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় , “ওহ!
কালো চোখের সৌন্দর্য, তোমার নিষ্ঠুরতায় আমার হৃদয় ভেঙ্গে দিও না।ওহ, তুমি আমাকে ছেড়ে নতুন যাত্রা শুরু করছ আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি।
আমার হৃদয়ের সাথে খেলা করবে না প্রিয়তম।
তুমি আমাকে ছেড়ে ভ্রমনে যাচ্ছ আর আমি মজনুর মত পাগল হয়ে যাচ্ছি।”গানের প্রধান লাইন, ‘জামাল জামালেক জামালু জামাল কুদু’, যার মানে ‘ওহে আমার ভালোবাসা, আমার প্রিয়, আমার মিষ্টি ভালোবাসা!’।

About Post Author