Home » ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান, মৃত শতাধিক, আহত কমপক্ষে ১৪০

ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান, মৃত শতাধিক, আহত কমপক্ষে ১৪০

সময় কলকাতা ডেস্ক, ৪ জানুয়ারি: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। ইরানের বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ডের প্রয়াত জেনারেল কাসিম সোলেইমানির স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠান চলাকালীন জোড়া বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আহত কমপক্ষে ১৪০ জনের বেশি। ঘটনাকে কেন্দ্র করে ইরানে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন  MOHUN BAGAN SUPER GIANTS: নতুন বছরে মোহনবাগানের ফেরান্দো বিদায়, নতুন কোচ হলেন পুরনো হাবাস

সংবাদসংস্থা সূত্রের খবর, ২০২০ সালে মার্কিন ড্রোনের হামলায় নিহত হয়েছিল ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানি। বুধবার কাসিম সোলেইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল। তাঁর স্মরণে এদিন ইরানের পূর্বাঞ্চলীয় শহরের কবরস্থলে একটি শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন পরপর দু’টি বিস্ফোরণ হয়। পরে আরও একটি বিস্ফোরকের সন্ধান মেলে। ইরানের নিরাপত্তা বাহিনী নিষ্ক্রিয় করে বিস্ফোরটিকে।গণমাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে, কবরস্থলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের দেহাংশ। কিছু পথচারী জীবিতদের কাছে যাওয়ার চেষ্টা করছে এবং অন্যরা বিস্ফোরণ এলাকা ছেড়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে।

আরও পড়ুন  OPTICALILLUSION: জিনিয়াসরাই শুধু পারবে নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

এই মুহূর্তে পুরো এলাকাটিকে ঘিরে উদ্ধারকার্য শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এই হামলার নেপথ্যে ওই যুদ্ধের কোনও সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে ইরানের সরকার। কেরমান প্রদেশের গর্ভনর রহমান জালালি এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে অভিহিত করেছেন।’ বিস্ফোরণে ঘটনা নিয়ে ইরানের সরকারি সংস্থা ইরনা জানিয়েছে, কেরমানে সোলেইমানির সমাধির কাছে রাস্তার দুই ধারে বিস্ফোরক মজুত করে রাখা ছিল। জঙ্গিরা দূর থেকে সেখানে বিস্ফোরণ ঘটিয়েছে।’

About Post Author