Home » জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান,জারি সুনামি সতর্কতা

জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান,জারি সুনামি সতর্কতা

সময় কলকাতা ডেস্ক, ১ জানুয়ারিঃ ইংরেজি নববর্ষের প্রথম দিনই জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সোমবার ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের রাজধানী টোকিও থেকে একটু দূরে কান্তো এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল জাপানের উত্তর-পশ্চিমে ইশিকাওয়া। ইশিকাওয়া ও সংলগ্ন এলাকায় জোরাল ভূমিকম্প হয়।

আরও পড়ুন   তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ইঙ্গিতপূর্ণ বার্তা সুব্রত বক্সীর, দিনভর একাধিক কর্মসূচি

যদিও এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পের তীব্রতা অতিরিক্ত হওয়ায় টোকি ও কান্তো এলাকাতেও জোরাল কম্পন হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ভূমিকম্পের পরই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। এরপরই জাপানের আবহাওয়া দফতরের তরফে উত্তর-পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। ইশিকাওয়ার উপকূলে সমুদ্রের ঢেউ ৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন  ফিরে দেখা ২০২৩: ভারতের বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা থেকে এশিয়াডে স্বপ্নের সফর, একনজরে দেখে নেওয়া যাক ক্রীড়া জগতের সেরা ২৩

এদিন ভূমিকম্পের পরই স্থানীয় প্রশাসনের তড়িঘড়ি উত্তর-পশ্চিমের সমুদ্র উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়। অন্যদিকে, জাপানের এই ভূমিকম্পের জেরে রাশিয়া ও উত্তর কোরিয়ার উপকূলবর্তী এলাকাতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে ভয়ঙ্কর সুনামি হয়েছিল জাপানে। কমপক্ষে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৯। যা জাপানের ইতিহাসে রেকর্ড। এই ভূমিকম্পের পর সুনামিও হয়। বিশাল-বিশাল ঢেউ উপকূলবর্তী বড়-বড় বাড়ি ভাসিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন  রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব এবার বাঙালি আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী, মুখ্যসচিব বিপি গোপালিকা

About Post Author