Home » বাংলাদেশের দ্বাদশ সংসদ গঠিত, শপথ শেখ হাসিনা সহ ২৯৮ জন সাংসদের

বাংলাদেশের দ্বাদশ সংসদ গঠিত, শপথ শেখ হাসিনা সহ ২৯৮ জন সাংসদের

অমিত পাল, সময় কলকাতা, বাংলাদেশ, ১০ জানুয়ারি: বুধবার সকাল দশটা থেকে বাংলাদেশে দ্বাদশ সংসদ গঠিত। নতুন পার্লামেন্টের নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিলেন।বুধবার সকাল ১০টায় পার্লামেন্টে সংসদ সদস্য হিসাবে প্রথমে শপথ গ্রহণ করেন একাদশ পার্লামেন্টের  স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি এই নির্বাচনে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এরপর তিনি বাকি সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি। তিনদিন পরে,বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের শপথকক্ষে সকাল দশটা পনেরো থেকে শপথ গ্রহন করেছেন।নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ বাক্য পাঠ করান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে দ্বাদশ সংসদ গঠন ও শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর পর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

ফুটবলার ও কোচ হিসেবে জিতেছেন বিশ্বকাপ, প্রয়াত ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার জাগালো

বৃহস্পতিবার বিকেলে নতুন মন্ত্রিসভা গঠন হবে বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীদের শপথ পাঠ হবে।বাংলাদেশে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

গত রবিবারের বিএনপি-হীন নির্বাচনে ২৯৯ টি আসনের মধ্যে ২২২ টি আসন দখল করেছে আওয়ামী লীগ। একটি আসনের ফল প্রকাশ স্থগিত আছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে  স্বাভাবিকভাবেই  টানা চতুর্থবারের জন্য সরকার গড়তে চলেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন  আওয়ামী লীগ।।

আরও পড়ুন চলে গেলেন রশিদ খান, রেখে গেলেন মুগ্ধতা

About Post Author