সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারিঃ শীতকালে সন্ধ্যার টিফিনে সবসময় একই রকম পদ খেতে কারোরই ভাল লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মুর্গ কাসুন্দি টিক্কা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মুর্গ কাসুন্দি টিক্কা। মাংসের কাবাব তো অনেক খেয়েছেন। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় মুর্গ কাসুন্দি টিক্কা। বাড়ির ছোটরা একবার এই মুর্গ কাসুন্দি টিক্কা খেলে আর ভুলতে পারবে না। মুর্গ কাসুন্দি টিক্কা বানানোর জন্য রইল খুব সহজ একটি পদ্ধতি-
আরও পড়ুন সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা, প্রেমের সন্দেহ এড়িয়ে চলুন! পড়ুন রাশিফল

উপকরণ
বোনলেস চিকেনঃ ৪০০ গ্রাম
আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
কাসুন্দি: ৩ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ
কসুরি মেথি গুঁড়ো: আধ চা চামচ
ধনে গুঁড়ো: ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লেবুর রস: ২ টেবিল চামচ
জল ঝরানো টক দই: আধ কাপ
কাঁচালঙ্কা বাটা: ২ টেবিল চামচ
সর্ষের তেল: পরিমাণ মতো
মাখন: পরিমাণ মতো
নুন: স্বাদ অনুযায়ী

প্রণালী
প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে তাতে আদা-রসুন বাটা, নুন, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা ও নুন মাখিয়ে ৩০ মিনিট মতো ম্যারিনেট করে রাখুন। এরপর জল ঝরানো টক দই, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, কসুরি মেথি, কাসুন্দি, সরষের তেল মাংসের গায়ে মাখিয়ে সেগুলি একটি কাঠির মধ্যে গেঁথে নিন। এবার একটি প্যানে মাখন গরম করে কবাবগুলি সেঁকে নিন। তারজালিতে রেখে সামান্য পুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে লোভনীয় মুর্গ কাসুন্দি টিক্কা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি