Home » প্রধানের প্রধানগিরি বেরিয়ে যাবে, দল করতে হবে না, প্রধানকে হুমকি উদয়ন গুহের, বাড়ছে বিতর্ক

প্রধানের প্রধানগিরি বেরিয়ে যাবে, দল করতে হবে না, প্রধানকে হুমকি উদয়ন গুহের, বাড়ছে বিতর্ক

সানী রায়, সময় কলকাতা, ১৬ জানুয়ারি : আবার খবরের কেন্দ্রে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী  উদয়ন গুহ। বিতর্ক এক গ্রাম পঞ্চায়েত প্রধানের নির্দেশ এবং মন্ত্রীর পাল্টা হুমকি ঘিরে । উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থে তৈরি হতে যাওয়া পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরির কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান, এরকম অভিযোগ পেতেই ক্ষিপ্ত হয়ে উত্তরবঙ্গ  উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন ,  প্রধানের প্রধানগিরি বেরিয়ে যাবে।  দল করতে হবে না বলেও হুশিয়ারি মন্ত্রীর। কাজ আটকালে কত ধানে কত চাল দেখতে পারবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার সাঁকোয়াঝোরা -১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গয়েরকাটা এলাকায়। যেখানে প্রায় ১৫০০ মিটার পেভার ব্লকের রাস্তা তৈরি হওয়ার কথা।পেভার ব্লক নিয়ে অনেকর ধারণা পরিষ্কার নয়। প্রসঙ্গত, পেভার ব্লক হল ছোট ব্লক যা ফুটপাতে ব্যবহৃত হয়, এই ইন্টারলকিং ব্লকগুলি একটি ফুটপাথ গঠনের জন্য ব্যবহার করা হয়। পেভার ব্লক ভাঙার সম্ভাবনা কম। পেভার ব্লকগুলি ফুটপাথ গঠনে বেশি ব্যবহার করা হয় কারণ এগুলি দেখতে সুন্দর এবং হাঁটা সহজ।

ঠিকাদারি সংস্থার কর্মীর অভিযোগ, কাজ শুরু করতে গেলেই এলাকার প্রধান ( সাঁকোয়াঝোরা -১ নম্বর গ্রাম পঞ্চায়েত ) শ্রাবণী দে ঘোষ সেই কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রধান কে কেনো না জানিয়ে কাজ শুরু করা হয়েছে তাই তিনি ক্ষুদ্ধ হয়ে কাজের সিডিউল চান, এমনকি তার বাড়ির সামনে তিনি কাজ করতে দিবেন না বলেও হুশিয়ারি দেন। যদিও বিষয়টি শোনার পরেই ক্ষুব্ধ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।  প্রধানের প্রধানগিরি বন্ধ করার হুমকিও এই প্রসঙ্গে।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঠিকাদারি সংস্থার পাশে দাঁড়িয়েছে স্থানীয় ক্লাব ও গ্রামের বাসিন্দারা। তারা দাবি করেছেন কাজ করতে হবে সময়ের মধ্যেই।

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে প্রধান কি অজানা কারণ রয়েছে যার জন্যে এই কাজ বন্ধের নির্দেশ দেন? তাহলে কি পেছনে রফার ব্যাপার রয়েছে? কাটমানির ব্যাপার রয়েছে? এই প্রশ্নই তুলছেন বিরোধীরা।যদিও গোটা ঘটনা অস্বীকার করেছেন এলাকার প্রধান শ্রাবণী দে। ঘোষ), উদয়ন গুহের হুমকির ঠেলায়  পাল্টা ঢোক গিলে বলেছেন তিনি এরকম কিছু বলেছেন তার প্রমাণ নেই। সব মিলিয়ে কাজ বন্ধ করা নিয়ে আর কোনও বিতর্ক নেই। বিতর্ক কেন দানা বাঁধল তা নিয়েই এখন বিতর্ক।

About Post Author