সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারিঃ হার্টের রোগে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। মহিলাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেশি থাকছে। প্রচুর মানুষ এই অসুখে প্রতিনিয়ত আক্রান্ত হন। এবার দেখা গিয়েছে হৃৎপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের খেয়াল মানুষ রাখতে পারছেন না। সেক্ষেত্রে সমস্যা গুরুতর হয়ে দেখা দিচ্ছে। তাই আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। হৃদরোগের ঝুঁকি কমাতে এবার হার্টের জন্য উপকারী কিছু খাবার আপনাকে খেতে হবে। আসলে হার্ট হল শরীরের পাম্প। এই অঙ্গটি দেহের প্রতিটি কোণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। এই কারণে আমরা ভালো থাকতে পারি। কোষ বেঁচে থাকে। তারমধ্যে শীতকালে রক্তচাপ বাড়ে। এই কারণে অনেকের হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডের অন্যান্য অসুখ হয়ে থাকে। এবার আপনাকে সেই দিকটায় অবশ্যই খেয়াল রাখতে হবে। তবেই সমস্যার করা যেতে পারে সমাধান। হৃৎপিণ্ড তরতাজা রাখতে মেনে চলুন এই টিপসগুলি-

আরও পড়ুন সরকারি বাংলো খালির নোটিশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
জলপান করুন
শীতকালে অনেকেই কম জলপান করেন। এর থেকে গুরুতর সমস্যা তৈরি হয়। কারণ শরীরে জলের ঘাটতির কারণে ডিহাইড্রেশন হয়ে থাকে। এই সমস্যা থেকে ইলেকট্রোলাইটসের ভারসাম্য বিগড়ে যায়। এই কারণে হতে পারে হার্টের অসুখ। তাই আপনাকে জলপান অবশ্যই করে ফেলতে হবে সঠিক সময়ে। তবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় সমস্যা বাড়বে।
সবজি খান
বাঁধাকপি, ফুলকপি থেকে শুরু করে নানা সবজি এই সময়ে আমাদের সামনে রয়েছে। দামও খুবই কম। তাই এমন সবজি আপনাকে খেতেই হবে। এবার সবজি ঠিকমতো খেতে পারলে খুব সহজেই সমস্যার সমাধান করা যেতে পারে। কারণ প্রতিটি সবজিই ফাইবারে সমৃদ্ধ। এছাড়া এই খাবারে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন ও খনিজ। তাই শরীর সুস্থ থাকে। আপনারা ভালো থাকতে পারেন। এবার এই বিষয়টা মাথায় রাখতে হবে।
আমন্ড ও ওয়ালনাট
বাদাম শরীরের পক্ষে উপকারী। এবার সব ধরনের বাদামের মধ্যে একদম প্রথমসারিতে আসে আমন্ড ও ওয়ালনাট। আপনি ঠিক সময়ে এই ধরনের বাদাম খেতে পারলে বহু রোগ দূরে থাকে। এক্ষেত্রে হার্টের অসুখও প্রতিরোধ করা যায়। আসলে আমন্ড ও ওয়ালানাটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য খুবই ভালো। এবার দিনে ৬টি আমন্ড ও ২ ওয়ালনাট খান। আশা করছি সুস্থ থাকবেন।
মাছ খান
ছোট মাছ বা সমুদ্রের মাছ খেতে পারেন। শরীর সুস্থ থাকবে এই খাবারেই। আসলে এই মাছে থাকে ওমেগা থ্রি। পাশাপাশি ভালো পরিামাণে প্রোটিন রয়েছে। এই দুই উপাদান হার্টের জন্য ভালো। তাই চিন্তার কোনও কারণ নেই। এবার এই বিষয়টি মাথায় রাখুন। হার্ট অ্যাটাক সহজেই প্রতিরোধ করতে পারবেন।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?