সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারিঃ বইপ্রেমী বাঙালির দীর্ঘ প্রতীক্ষার অবসান। ১৮ জানুয়ারি অর্থাৎ আজ থেকেই শুরু হয়ে গেল ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। শেষ হবে ৩১ তারিখ। চলতি বছরের থিম কান্ট্রি ‘ গ্রেট ব্রিটেন’। অন্য বছরের তুলনায় এ বারের বইমেলা অনেকটাই এগিয়ে আনা হয়েছে। প্রতি বছরের মতো এবারও কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। সঙ্গে ছিলেন ভারতের ব্রিটিশ উপ-রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিলের ভারতের ডাইরেক্টর অ্যালিসন ব্যারেট সহ বিভিন্ন দফতরের মন্ত্রীরা। মিলন মেলা প্রাঙ্গণ জুড়ে বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মত। প্রতিবছরের মতো এবারেও লাখ লাখ বইপ্রেমীদের ভিড় হবে মেলা প্রাঙ্গণে। আর বই প্রেমীদের জন্য এবছরেও রয়েছে সুখবর। বইমেলায় এসে বই প্রেমীদের যাতে কোনওরকমের অসুবিধা পড়তে না হয়, সেই কারণে বাড়তি পরিষেবা দেবে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। এমনকী বইমেলা উপলক্ষে রবিবারেও স্পেশ্যাল সার্ভিস ইস্ট-ওয়েস্ট মেট্রোর।
আরও পড়ুন বাংলাদেশে বাড়তে শুরু করেছে চালের দাম, আমদানিতে ভারতের ‘বার্ষিক কোটার সুবিধা’ চাইল বাংলাদেশ
জানা গিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬ টির বদলে চলবে মোট ১২০টি মেট্রো। মেট্রো সূত্রের খবর, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা বেজে ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে সল্টলেকগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৩৫ মিনিটে। আর সল্টলেক থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৪০ মিনিটে। দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। জানা গিয়েছে, রবিবার পরিষেবা শুরু হবে ১২ টা বেজে ৫৫ মিনিটে। আর তা চলবে রাত ১০ টা পর্যন্ত। জানা গিয়েছে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪০ মিনিটে। আর রবিবারগুলিতে দপুর ১২টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত মেট্রো চলবে। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। রবিবার শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য ছাড়বে দুপুর ১২টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য ছাড়বে দুপুর ১টায়। অন্যদিকে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।
অন্যদিকে, বইমেলায় থাকছে পরিবহণ দপ্তরের বিশেষ বাস ও অ্যাপ ক্যাব পরিষেবা। নির্দিষ্ট করা হয়েছে অটো ভাড়াও। এছাড়া মেলার সুরক্ষায় থাকবে পুলিশ ও অগ্নিওনির্বাপণ দপ্তের কর্মীরা। থাকবে সিসিটিভি। এই প্রথমবার বইমেলায় চালু করা হচ্ছে ডিজিটাল ম্যাপ। মেলা প্রাঙ্গণের প্রত্যেকটি গেটে লাগানো থাকবে কিউআর কোড। স্মার্টফোনে সেই কোড স্ক্যান করলেই চলে আসবে ম্যাপ। বইমেলায় মোট নয়টি গেট থাকছে। তার মধ্যে থাকছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে গেট, বেথুন স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে গেট, লন্ডন টাওয়ার ব্রিজের আদলে গেট। এবারের বইমেলার উদ্বোধনে সৃষ্টি সম্মান দেওয়া হবে সাহিত্যিক বাণী বসুকে। এবার প্রথমবারের জন্য বইমেলায় শুরু হবে সমরেশ মজুমদার স্মৃতি সম্মান। সাহিত্যের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে এই পুরস্কার তুলে দেবেন সঞ্জীব চট্টোপাধ্যায়।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস