Home » ডেকান ডার্বি জিতল শ্রীনিধি

ডেকান ডার্বি জিতল শ্রীনিধি

সময় কলকাতা ডেস্ক,২০ জানুয়ারি : ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে বড় ম্যাচ যেমন কলকাতা ডার্বি আর কলিঙ্গ সুপার কাপের কলকাতা ডার্বিকে ঘিরে ছিল শুক্রবার উত্তেজনা আর অনেকটা সেরকম উত্তেজনার ছোঁয়া নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের গ্রুপে আরেকটি ডার্বিতে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের আগে কলিঙ্গ সুপার কাপে মুখোমুখি হয় হায়দ্রাবাদ এফ সি ও শ্রীনিধি ডেকান। দুটি দলই হায়দ্রাবাদের। তাই এই ডার্বি ছিল ডেকান ডার্বি। দুই দল প্রতিযোগিতা থেকে আগে বিদায় নিলেও শুক্রবার তাদের কাছে ছিল সম্মানের লড়াই।

আরও পড়ুন কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের “মস্তানি”, মশালে পুড়ে ছাই নৌকা, মোহনবাগান হারল বড় ব্যবধানে

ডেকান ডার্বিতে নিজেদের উজাড় করে দেওয়ার সম্ভাবনা ছিল। এক্ষেত্রে নিজেদের যেন ছাপিয়ে গেল শ্রীনিধি ডেকান। সুপার কাপে দুদলের প্রথম লড়াইয়ে বাজিমাত করল তারা প্রথম ১০ মিনিটেই। প্রথম দশ মিনিটে তারা যে আইএসএলের দল হায়দ্রাবাদকে ৩ গোল চাপিয়ে দেবে তা ম্যাচের আগে কোনওভাবেই অনুমান করা যায়নি। পাঁচ মিনিটে ইব্রাহিম সিসকো গোল করার পরে প্রাক্তন আইএসএল তারকা এল সাবিয়া শ্রীনিধির হয়ে ব্যবধান বাড়ান। ১০ মিনিটে উইলিয়াম আলভেসের বাড়ানো বলে ব্যবধান ৩-০ করেন লালরোমাইয়া। প্রথমার্ধে আরেকটি গোল হয়। ৩৫ মিনিটে গোল করেন কেন লুইস। প্রথমার্ধে চার গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করলেও হায়দ্রাবাদের আক্রমণ দানা বাঁধে নি।খেলার ৮২ মিনিটে মাকান ছোটে একক প্রচেষ্টায় একটি গোলের ব্যবধান কমালেও হায়দ্রাবাদের ম্যাচে ফেরার জন্য ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ৪-১ গোলে ডেকান ডার্বি জিতেই মাঠ ছাড়ে শ্রীনিধি।অন্যদিকে আইএসএল-এর খারাপ ফর্ম কলিঙ্গ সুপার কাপেও অব্যাহত রাখল হায়দ্রাবাদ।।

About Post Author