সময় কলকাতা ডেস্ক,২৮ জানুয়ারি : রাজনীতির সঙ্গে মাটি ও মানুষের মতই যোগসূত্র রয়েছে সাহিত্যের। এরিস্টটল থেকে নোয়াম চামস্কি – এক বিস্তীর্ণ সময়কালের মধ্যে বহু লেখক লেখিকা রাজনৈতিক সাহিত্যের গুরুত্বকে বারবার তুলে ধরেছেন। ম্যাক্সিম গোর্কি বা আধুনিক সময়ের অরুন্ধতী রায় বারবার রাজনৈতিক বিষয়বস্তুকে লেখার মূল প্রতিপাদ্য করে তুলেছেন। ভারতের বিভিন্ন দেশনায়কের লেখায় দেশ ও কালের এবং তাঁদের ভাবনার কথা ফুটে উঠেছে। এঁদের মধ্যে হিন্দুত্ববাদী দেশের নেতারা রয়েছেন যাদের লেখা ও যাদের নিয়ে লেখা অত্যন্ত প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, তাঁদের বিরোধী রাজনৈতিক মতের নেতাদের ও লেখকদের লেখনীও। কলকাতা বইমেলায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বা হিন্দুত্ববাদী লেখকদের এবং ভারতীয় দেশনায়কদের নিয়ে চৰ্চারত প্রকাশনা সংস্থায় গিয়ে কিছুটা অবাক হতে হল। অবাক না হয়ে সত্যি উপায় নেই
আরও পড়ুন অদৃশ্য মানুষের টাইম মেশিনে, কল্পবিজ্ঞানের সওদাগর এইচ জি ওয়েলস
অবাক হতে হয় এজন্যই যে হিন্দুত্ববাদের পাশাপাশি বিপরীত রাজনৈতিক মতের প্রকাশও পেয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ও ভারতীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি। স্টলে বসে ভারতীয় জনতা পার্টির কার্যকরী সম্পাদক সাধন তালুকদার জানাতে ভুললেন না, ভারতের প্রকৃত ইতিহাস তুলে ধরাই তাদের লক্ষ্য। তাই তাঁদের স্টল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা অটল বিহারি বাজপেয়ীর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুও স্বমহিমায় উজ্জ্বল।
আরও পড়ুন কবি অদিতি বসুরায় ও তাঁর বায়োস্কোপ
সবমিলিয়ে, হিন্দুত্ববাদী রাজনৈতিক আদর্শ জানার পাশাপাশি রাজনৈতিক সাহিত্যের অভিমুখ জানার জন্য পাঠকরা ভিড় জমাচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্টলে। বইমেলায় মননশীল চর্চার কোনও আঙ্গিকেই যে ঘাটতি নেই তা আবার প্রমাণ করছেন বাঙালি পাঠক-পাঠিকারা।।
আরও পড়ুন হাংরি জেনারেশন আন্দোলনের অন্যতম কবি মলয় রায়চৌধুরী প্রয়াত


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?