দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী সময় কলকাতা, ৪ ফেব্রুয়ারি : দুটি পৃথক অভিযান চালিয়ে বন্যপ্রাণ সংরক্ষণ বিভাগ, উত্তর ২৪ পরগনা বনদফতর, বনগাঁ ও বারাসাত বনবিভাগের সহযোগিতায় উদ্ধার করল প্রচুর সংখ্যায় কচ্ছপ, একটি চন্দনা টিয়া ( আলেকজান্দ্রিন প্যারাকিট ) এবং তিনটি হরিণের খুলি । গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে।

সমুদ্রগড়ে রেলের নৃশংস উদাসীনতা : রেললাইনে কিশোরীর দেহের উপর দিয়ে চলে গেল একের পর এক ট্রেন
গোপালনগর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪৫০ টি বিরল ও দুষ্প্রাপ্য কচ্ছপ উদ্ধার করার পাশাপাশি উদ্ধার করা হয় চন্দনা টিয়া যা নিয়ে ব্যবসা করা ভারতে নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যে ও তুরস্কে চন্দনা টিয়া প্রচুর সংখ্যায় পাওয়া গেলেও ভারতে এই প্রজাতির টিয়া বিরল। অন্যদিকে বারাসাত বন বিভাগ গোপন সূত্রে খবর পেয়ে মসলন্দপুর স্টেশন এলাকা থেকে তিনটি বার্কিং ডিয়ার বা হরিণের খুলি উদ্ধার করে। বার্কিং ডিয়ার বাংলাদেশ ও সুন্দরবন এলাকায় মায়া হরিণ নামে পরিচিত এবং বিপন্ন প্রাণী।

বনগাঁয় বনবিভাগের অভিযান কালে কচ্ছপ ও চন্দনা টিয়া উদ্ধারকালে বনবিভাগকে অসুবিধার মুখে পড়তে হলেও সুদক্ষহাতে উদ্ধারকার্য সম্পন্ন করেন বনআধিকারিকরা। প্রচুর সংখ্যায় লোক একত্রিত হলেও সংঘর্ষ এড়িয়ে বনআধিকারিক ও কর্মীরা কচ্ছপ ও টিয়া বাজেয়াপ্ত করেন। সাম্প্রতিককালে এরকম বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনা খুব একটা ঘটে নি। অন্যদিকে, মসলন্দপুরের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিরল বন্যপ্রাণী চোরা শিকার ও চোরাপাচার চলছেই যা আটকাতে তৎপর বনদফতর। বনদফতর সূত্রে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের তোলা হচ্ছে আদালতে।।
আরও পড়ুন ক্ষেপে ওঠা চিতাবাঘকে গুলি করে মারার অভিযোগ বনদফতরের বিরুদ্ধে


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
অশোকনগরে আক্রান্ত আইএসএফ নেতা তাপস ব্যানার্জী
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে