সময় কলকাতা ডেস্ক, ৪ ফেব্রুয়ারি : বিশাখাপত্তনমে কে জিতবে বোঝা না গেলেও ভারত ইংল্যান্ড চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে নিস্পত্তি এখন সময়ের অপেক্ষা মাত্র। ভারতের দরকার ৯ টি উইকেট আর ইংল্যান্ডের দরকার ৩৩২ রান। খেলার যবনিকা পড়তে পারে চতুর্থ দিনেই। কারণ প্রথম ৩ দিনে ৩১টি উইকেট পড়েছে। পাশাপাশি তিন দিনে ৯৭১ রান উঠেছে। প্রথম তিন দিনের ধারা বজায় থাকলে চতুর্থ দিনেই খেলায় জয় পরাজয়ের ভাগ্য নির্ধারিত হবে
আরও পড়ুন ক্ষেপে ওঠা চিতাবাঘকে গুলি করে মারার অভিযোগ বনদফতরের বিরুদ্ধে
৩৯৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের দিনের শেষে সংগ্রহ এক উইকেট হারিয়ে ৬৭ রান। বেন ডাকেটকে আউট করেছেন রবিচন্দ্রন আশ্বিন। দিনের শেষে নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামেন রেহান আহমেদ। উল্লেখ্য, যেদিন ভারতের ইনিংস শেষ হয় ২৫৫ রানে। সর্বাধিক রান করেন শুভমান গিল। তাঁর সংগ্রহ ১০৪ রান।।
আরও পড়ুন KOLKATA DERBY: অসাধ্য সাধন, ডার্বির পর দুই প্রধানকে মেলালেন রাহুল গুপ্তা


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর