সময় কলকাতা ডেস্ক, ৮ ফেব্রুয়ারিঃ লক্ষ্মীবারে পেশ হল রাজ্য বাজেট। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা ভোটের আগে এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এবারের বাজেট নিয়ে প্রথম থেকেই প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। আর সেই প্রত্যাশাই কার্যত বাস্তবায়িত হল রাজ্য বাজেটে। লোকসভা ভোটের আগে বাজেটে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জনমুখী প্রকল্প এনেছে রাজ্য সরকার। তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী। এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর টাকা বৃদ্ধি করল রাজ্য সরকার। এক নজরে দেখে নেওয়া যাক এবারের বাজেটে কী কী ঘোষণা করা হল-
আরও পড়ুন ভয়াবহ দুর্ঘটনা দিল্লিতে, আচমকাই ভেঙে পড়ল মেট্রো স্টেশনের একাংশ
এবারের বাজেটে ভাতা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে। ৫০০ থেকে বেড়ে ১০০০ হল। আর এসসি, এসটি মহিলাদের জন্য ভাতা ১০০০ থেকে বেড়ে হল ১২০০। লক্ষ্মীর ভাণ্ডারের এই বরাদ্দ টাকা এপ্রিল থেকে কার্যকর হবে। যা হাতে পাবে মে মাসে।
পরিযায়ী শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন, পরিযায়ী শ্রমিক পোর্টালে যারা নথিভুক্ত আছে, তাদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল।
মিড ডে মিল রাঁধুনিদের মাইনে ১০০০ থেকে ১৫০০ টাকা করা হল।
৪ শতাংশ ডিএ ঘোষণা রাজ্য সরকারের। চলতি বছরের মে মাস থেকে চালু হব নয়া মহার্ঘ্য ভাতা।
১০০ দিনের কাজে রাজ্যে পালটা ৫০ দিনের কাজ। বছরে ৫০ দিনের কাজ রাজ্যে নয়া প্রকল্প ‘কর্মশ্রী ‘ প্রকল্প নামে চালু হল। চলতি বছর থেকে শুরু হবে এই কর্মশ্রী প্রকল্প। মনরেগার প্রান্তিক মজুরদের জন্য কর্মশ্রী প্রকল্প। বছরে ৫০ দিনের কাজ নিশ্চিত।
সিভিক, গ্রীন, ভিলেজ পুলিশের ভাতা বাড়ল। অবসরকালীন সময়ে যে পুলিশরা ২ বা ৩ লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পেতেন তারা সেটা ৫ লক্ষ টাকা করে পাবেন।
১০০ দিনের শ্রমিকের বকেয়া মেটাতে রাজ্য বাজেটের ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করলেন মমতা। জব কার্ড আছে এমন শ্রমিকরা পাবেন এই টাকা।
বাংলায় বেকারত্বের হার দেশের চেয়ে ৩ শতাংশ কম। কর্মশ্রী নতুন প্রকল্প চালু হচ্ছে বেকারদের জন্য। বাজেটে অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগে ব্যয় বরাদ্দ ২.২৭০.৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ ৫.৫৩৯.৬৫ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবর্ষে ৩.৬৬.১১৬ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেনড ওয়ার্কার্স ওয়েলফেয়ার্স স্কিম চালু হয়েছে। ৬টি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোর গড়ে তোলা হচ্ছে। ডানকুনি থেকে খড়গপুর রঘুনাথপুর, কল্যাণী ডানকুনি, ডানকুনি তাজপুর, পানাগড় কোচবিহার, খড়গপুর মুর্শিদাবাদ।
বাজেট ঘাটতি সাত কোটি টাকা। রাজস্ব ১০ শতাংশ হারে বেড়েছে।নিউটাউন-এয়ারপোর্ট যোগাযোগ উন্নীত করার জন্য ইএম বাইপাস মোড় থেকে নিউটাউন সিজি ব্লক সন্নিহিত মহিষবাথান পর্যন্ত ৭ কিমি ফ্লাইওভার তৈরি করা হবে।
বাজেটে বরাদ্দ ৭২৮ কোটি টাকা। যুবক-যুবতীদের কর্ম সংস্থানের জন্য বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে সমস্ত শূন্য পদ পূরণ করার জন্য ৫ লক্ষ কর্মসংস্থান করা হবে।
রাজ্য পুলিশের যুক্ত হওয়ার কোটা ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ।
এদিন রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, গঙ্গাসাগর সেতু রাজ্য নিজে করবে।
মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী। বছরে ২ মাসের জন্য মৎস্যজীবীদের ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে।
প্রসঙ্গত, সামনেই লোকসভা ভোট। তাই স্বভাবিকভাবেই এবারের রাজ্য বাজেটের দিকে বিশেষ নজর ছিল রাজ্যবাসীর। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, ভোটের আগের বাজেটে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চমক দেওয়ার রীতি এই দেশে নতুন কিছু নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই জনমুখী প্রকল্পে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন। রাজ্যের মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন তিনি। তার মধ্যে যেমন রয়েছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথীর । তেমনই রয়েছে স্বাস্থ্যসাথী, মেধাশ্রী, যোগ্যশ্রীর মতো স্কিমও। এছাড়াও বিভিন্ন সময় চালু করা করা হয়েছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্পও। তাই এবারের বাজেট নিয়ে প্রথম থেকেই সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
কেক কেটে ঈদ উদযাপন
আরেকটি পদত্যাগ, এবার শান্তনু সেন