সময় কলকাতা ডেস্ক, ৮ ফেব্রুয়ারিঃ দিল্লির গোকুলপুরী মেট্রো স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল গোকুলপুরী মেট্রো স্টেশনে একাংশ।সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।এই দুর্ঘটনায় বেশ কয়েক জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে স্থানিয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পিঙ্ক লাইনে গোকুলপুরী এবং শিব বিহারের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজে চারটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় তিন থেকে চারটি বাইক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন ভ্যালেনটাইন্স ডে-র আগেই বাংলাদেশে দ্বিগুণ দাম বাড়ল কন্ডোমের, হাহাকার ওপার বাংলার যুবকদের
দুর্ঘটনার পরই ডিএমআরসি শিব বিহার এবং গোকুলপুরির রুটে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন রাজধানীতে মেট্রো স্টেশনের একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। জানা গিয়েছে এদিন সকাল পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। এরপর ১১টার দিকে আচমকাই স্টেশনের প্ল্যাটফর্মের পাঁচিলের একটি অংশ রাস্তায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই সময় সড়কে যান চলাচল করছিল। প্ল্যাটফর্মের ভেঙে যাওয়া অংশটি মেট্রো স্টেশনের বাইরের দিকে দেওয়ালের একটি অংশ, তাই বেশির ভাঙা চাঁই রাস্তার পড়ে। এরফলে বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছেন স্টেশনে থাকা যাত্রীরা।
আরও পড়ুন প্রিয়জনের থেকে উপহার পেতে পারেন, মানসিক চাপ এড়িয়ে চলুন! জানুন রাশিফল
এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি দল। সেইসঙ্গে পৌঁছয় এনডিআরএফকেও। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্টেশনের নীচে অনেক ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেট্রো স্টেশনের কাছে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। ধ্বংস্তূপ সরানোর কাজ চলছে। কয়েকটি মোটরবাইক ধ্বংসস্তূপে চাপা পড়েছে। মেট্রো প্ল্যাটফর্মের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর