সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ পেরিয়ে গিয়েছে দুই দিন, কিন্তু এখনও শেষ হল না ভোট গণনা। আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেনি পাকিস্তানের নির্বাচন কমিশন। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট আসন ৩৩৬। যার মধ্যে সরাসরি ভোট হওয়ার কথা ছিল ২৬৬ টি আসনে। ভোট গ্রহণের প্রাক্কালে এক প্রার্থীর মৃত্যুর কারণে ২৬৫ টি আসনে ভোট হয়েছে। ৭০ টি আসন মহিলা ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। এই সংরক্ষিত আসন গুলির উপর সরকার গঠন নির্ভর করে না। এসবের কারণেই পাকিস্তানে চলছে দাবি পাল্টা দাবির পালা।
ফলে ২৬৫ আসনের মধ্যে ১৩৩ টি আসন যে দল পাবে, সেই দল পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। ইমরানের দল পিটিআইয়ের স্বীকৃতি বাতিল হওয়ায়। ইমরান সমর্থিত একাধিক প্রার্থী নির্দল হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শনিবার তেহরিক-ই- ইনসাফ এর প্রতিষ্ঠাতা ইমরান খান জেলবন্দি থাকা অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে দাবি করেছেন তাঁর সমর্থনপ্রাপ্ত প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছে। ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়েছেন আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন এবং রক্ষার দায় আপনাদেরই। যদিও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছেন নির্বাচনের সবচেয়ে বড় দল হিসেবেই তার দল স্বীকৃতি পেয়েছে।
ইতিমধ্যেই নওয়াজ শরিফ যোগাযোগ শুরু করেছেন পিপিপি প্রধান আসিফ আলী জারদারি ও তার পুত্র বিলাবল ভুট্টো জারদারির সঙ্গে। নির্বাচনের ফলাফল ঘোষণা না হলেও অসমর্থিত সূত্রের খবর ইমরান অনুরাগী নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৯১ টি আসনে। নেওয়াজ শরিফের দল পিএমএলএন জয়ী হয়েছেন ৭১ টি আসনে, পিপিপি জয়ী হয়েছে ৫৩ টি আসনে এবং অন্যান্যরা জয়ী হয়েছে ২৭ টি আসনে। যদিও এই সংখ্যার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তা সত্ত্বেও বলা যেতে পারে এখনও পর্যন্ত ইমরান অনুগামীদের পাল্লা ভারী।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক