সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ নির্বাচনের আগেই ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের, জখম ১২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে, এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। পাক সংবাদমাধ্যম সুত্রে খবর, কোয়েটা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বালোচিস্তানের পিশিনের খানোজাই এলাকায় আসফান্দ ইয়ার খান কাকর নামে এক নির্দল প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, পিশিনের পিপি-৪৭ আসন থেকে নির্দল প্রার্থী হয়েছেন তিনি।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি
তবে, বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না তিনি। অন্যদিকে, বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন বালুচিস্তানের তত্ত্বাবধায়ক মন্ত্রী মীর জুবায়ের খান জামালি। এদিকে গত সোমবার ভোরবেলায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি থানায় হামলা চালায় ৩০ জন জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ পুলিশকর্মীর। গুরুতর আহত আরও ৪। পাক পুলিশ সূত্রে খবর, ডেরা ইসমাইল খান জেলার চৌধান থানায় একযোগে হামলা চালায় ৩০ জন জঙ্গি। তিনদিক থেকে তিনটি দলে ভাগ হয়ে হামলা চালায় তারা। প্রায় আড়াই ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে ওই জঙ্গিদের গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ১০ জন পুলিশকর্মীর।
আরও পড়ুন আজ ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন, সম্পর্ক ভালো রাখতে ভুলেও প্রেমিকাকে এই গোলাপ দেবেন না
হামলাকারী জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পাক পুলিশ। জানা গিয়েছে, সোমবার ভোর থেকে ওই ঘাঁটির দখল নিয়েছে জঙ্গিরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে ব্যাপক নাশকতা চালিয়েছে পাক তালিবান-সহ একাধিক জঙ্গিগোষ্ঠী। দেশের সাধারণ নির্বাচন ঘোষণা হতেই আরও বেড়েছে তাদের নাশকতা। চারদিন আগেই নির্বাচনী প্রচারে বেরিয়ে খুন হয়েছেন ইমরান খানের দলের নেতা রেহান জাইব খান। খাইবার পাখতুনখোয়ার সিদ্দিকাবাদ ফটক বাজার এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেই মিছিলেই অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাঁকে গুলিতে ঝাঁঝরা করে পালিয়ে যায়। গুলিতে আহত হন আরও তিন পিটিআই সমর্থক


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক