সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ শীতকালে সন্ধ্যার টিফিনে সবসময় একই রকম পদ খেতে কারোরই ভাল লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন জিঞ্জার চিকেন ফ্রাই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন জিঞ্জার চিকেন ফ্রাই। মাংসের কাবাব তো অনেক খেয়েছেন। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় জিঞ্জার চিকেন ফ্রাই। বাড়ির ছোটরা একবার এই জিঞ্জার চিকেন ফ্রাই খেলে আর ভুলতে পারবে না। জিঞ্জার চিকেন ফ্রাই বানানোর জন্য রইল খুব সহজ একটি পদ্ধতি-

উপকরণ
মুরগির রানের পিস- ২টি স্কিনসহ
আদা আধা বাটা- ২ চা চামচ
লেবুর রস- ২ টেবিল চামচ
লবন- স্বাদমত
হলুদ গুঁড়া- হাফ চা চামচ
কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ
অল্প টেস্টিং সল্ট- পরিমাণ মতো

রন্ধন প্রণালী
প্রথমেই স্কিনসহ মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিন। স্কিনসহ রান্না করাতে তেল অনেক কম লাগে আর স্কিন থেকেই তেল বের হয় আর ক্রিস্পি হয়। এবার ম্যারিনেটের জন্য মুরগির রানের পিস ২টির মধ্যে পরিমাণ মত তেল, আদা বাটা ২ চা চামচ, অল্প টেস্টিং সল্ট, লেবুর রস ২ টেবিল চামচ লবন স্বাদমত, অল্প হলুদ গুঁড়া দিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘণ্টা। এবার রানের পিস গুলো কর্ন ফ্লাওয়ার এ ডাস্ট করে একটা প্যান এ তেল দিয়ে তাতে ভেজে নিন। কমপক্ষে ৪০ মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে ভাজুন। এবার পুরো রান্নাটা নামিয়ে ভাজা মুরগির উপর লেবুর রস চিপে দিন। ব্যস তৈরি লোভনীয় জিঞ্জার চিকেন ফ্রাই।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি