সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ নির্বাচনে কারচুপির চূড়ান্ত। পাক ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে ভোট দিলেন লিওনেল মেসি ,ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ,এমবাপে। শুনতে অবাক লাগছে? নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে এই বিশ্ব বিখ্যাত ফুটবলারদের বাড়ি কোথায়? কিভাবে তাঁরা পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে অংশগ্রহণ করলেন? অবাক লাগাটাই স্বাভাবিক। বিশ্ব ফুটবলের ময়দান যারা দাপিয়ে বেড়াচ্ছেন, তাঁরা হঠাৎ পাকিস্তান ন্যাশনাল এসেম্বলির নির্বাচনে কি করে ভোট দান করলেন?
একথা শোনার পর স্বাভাবিকভাবেই কিছুটা হতবাক হয়ে যাওয়ার কথা। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে। সামাজিক প্রচারমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যদিও সেই ছবি সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গিয়েছে পাক ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনের ব্যালট পেপারের নাম রয়েছে লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং এমবাপের। যারা নির্বাচনে ভোট দান করেছেন। একথা নিশ্চিত রুপে বলাই যায় বিশ্ব বিখ্যাত এই ফুটবলাররা কখনওই পাকিস্তানে পা রাখেননি।
তাহলে প্রশ্ন তাঁদের হয়ে ভোট দান করলেন কারা? পাক এসেম্বলি নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছে এ অভিযোগ তুলেছে পাকিস্তানের একাধিক রাজনৈতিক দল। সন্ত্রাসবাদী হামলাও হয়েছে নির্বাচন চলাকালীন। ব্যাপক ছাপ্পার অভিযোগ উঠেছে নির্বাচনের সময়। ছাপ্পা ভোট দেওয়ার সময় কিছু ব্যক্তি যে এই কুকার্য করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই ব্যালট পেপারের ছবি সামাজিক প্রচার মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?