সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারিঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন মুলুক। নিউ ইয়র্ক শহরের মেট্রো স্টেশনের ভিতর চলল গুলি। আততায়ীর গুলিতে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, যখন এই বন্দুকবাজের হামলাটি হয়, তখন শহরের স্কুল, অফিসের ছুটি হয়েছে। ফলে সেই সময় সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীদের ভিড় ছিল।
আরও পড়ুন সরস্বতীর হাত ধরেই ভ্যালেন্টাইন! প্রেম, ভালবাসা আর নস্টালজিয়াতে ভরপুর বাঙালির বসন্ত পঞ্চমী
আচমকা বন্দুকবাজের হামলায় খুদে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মার্কিন পুলিশ সুত্রে জানা গিয়েছে, আততায়ীর গুলিতে ৩০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন। তাঁদের মধ্যে ১৪ বছরের কিশোর থেকে ৭১ বছর বয়সের ব্যক্তিও রয়েছেন। এছাড়া ২ মহিলাও রয়েছেন। আহতরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই আততায়ী এখনও পর্যন্ত অধরা। এদিন ঠিক কি কারণে অভিযুক্ত সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপর এলোপাথাড়ি গুলি চালাল, তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গত মাসেই বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শিকাগো শহরের তিন জায়গায় বন্দুকবাজের হানা হয়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় মোট ৮ জনের। একই ব্যক্তি তিন জায়গায় হামলা চালিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও অভিযুক্তকে এখনও ধরা যায়নি। মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিকাগো শহরের জোলিয়েট, উইন কাউন্টির ৩টি বাড়িতে বন্দুকবাজের হামলায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। তবে, সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। ধৃতের নাম রোমিও ন্যান্সে। তবে কেন অভিযুক্ত এদিন তিনটি বাড়িতে ঢুকে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। জোলিয়েট পুলিশের প্রধান উইলিয়াম ইভান্স জানান, জোলিয়েটের একটি বাড়ির ভিতর থেকে প্রথমে একজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তারপর উইন কাউন্টির ২টি বাড়ি থেকে আরও ৬ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত