সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: রুই মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে রুই মাছ। কোরমা মানেই কি মটন? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রুই মাছের কোরমা। রুই মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন রুই মাছের কোরমা। পোলাও কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে রুই মাছের কোরমা। রুই মাছের কোরমা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন লোকসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে অমিত শাহ

উপকরণ
রুই মাছ- ৫ পিস
হলুদ গুড়া- ১ চা চামচ
জিরা বাটা- ২ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
লাল মরিচ গুড়া- ২ চা চামচ
পেঁয়াজ কুঁচি- ১ কাপ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
কিসমিস বাটা- ১ চা চামচ
তেজপাতা- ২/৩ টা
তেল/ঘি- ১/২ কাপ
পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ
টকদই- ৪ টেবিল চামচ
কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ
কাজুবাদাম বাটা- ১ চা চামচ
এলাচ- ২/৩ টা
গরম মসলা গুড়া- ২ চা চামচ
জয়ফল-জয়িত্রী- পোস্তদানা বাটা- ২ চা চামচ
লবণ- স্বাদমত

রন্ধন প্রণালী
প্রথমে মাছের টুকরাগুলোকে নুন মাখিয়ে লাল করে ভেজে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিন। লাল করে ভাজা হলে তাতে একে একে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লাল মরিচ গুড়া, হলুদ গুড়া, জিরা বাটা, লবণ, টক দই, কাঁচা মরিচ বাটা, গরম মশলা গুড়া, জয়ফল-জয়িত্রী-পোস্তদানা বাটা, কাজুবাদাম বাটা,কিসমিস বাটা, এলাচ, তেজপাতা দিয়ে দিতে হবে। এবার মসলাটা খুব ভালোভাবে কষান। কষানো থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করেছে, ততক্ষণ পর্যন্ত কষান। মসলা থেকে তেল ছাড়তে শুরু গরম জল দিয়ে দিন। ভাজা মাছগুলো ছেড়ে দিন। নামানোর আগে বেরেস্তা ছড়িয়ে দিন। ব্যস তৈরি লোভনীয় রুই মাছের কোরমা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি