Home » বিশালগড় ফুলেফেঁপে উঠছে ফুলগ্রাম লক্ষ্মীবিলের সৌজন্যে

বিশালগড় ফুলেফেঁপে উঠছে ফুলগ্রাম লক্ষ্মীবিলের সৌজন্যে

সুব্রত দে, সময় কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : ত্রিপুরার ফুলের একটা বড় অংশের যোগান দেয় বিশালগড়ের লক্ষীবিল গ্রাম। লক্ষীবিলের ফুলের চাষ আরও ফুলেফেঁপে যেন ওঠে সেদিকে এবার আরও মনোযোগী হল প্রশাসন। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব পা রাখলেন লক্ষীবিলে, ফুলচাষীদের কাছে হালহকিকত জেনে নিলেন চাষের।

রাজ্যের ফুল গ্রাম নামে খ্যাত বিশালগড়ের পূর্ব লক্ষীবিল গ্রাম। শুক্রবার বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব তার জনসম্পর্ক কর্মসূচির অঙ্গ হিসবে ছুটে যান ফুল গ্রামে। এলাকার ফুল ও সব্জীচাষীদের সঙ্গে কৃষি ক্ষেতে চা আড্ডায় মিলিত হয়। কথা বলেন বিভিন্ন সমস্যা নিয়ে। কৃষক ও এলাকাবাসীদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিধায়কের কাছে একটি দাবী সনদ তুলে দেওয়া হয়। এলাকাবাসীদের সেই দাবী গুলিকে অবিলম্বে পূরন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিধায়ক সুশান্ত দেব। তিনি আশাবাদী, আগামী দিনে এই কৃষিনির্ভর এলাকা বিশালগড়ের উন্নয়নে অগ্রণী ভূমিকা নেবে।।

আরও পড়ুন অবৈধ হাসপাতাল ও ক্লিনিক নিয়ে কড়া বার্তা বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর

 

About Post Author