Home » MOTHER TERESA MULTISPECIALITY HOSPITAL: এগিয়ে চলেছে এমআর গ্রুপ, বসিরহাটের মানুষের সেবায় প্রস্তুত মাদার টেরেজা মাল্টি স্পেশালিটি হসপিটাল

MOTHER TERESA MULTISPECIALITY HOSPITAL: এগিয়ে চলেছে এমআর গ্রুপ, বসিরহাটের মানুষের সেবায় প্রস্তুত মাদার টেরেজা মাল্টি স্পেশালিটি হসপিটাল

সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: স্বপ্ন দেখা শুরু হয়েছিল আজ থেকে বহু বছর আগে। স্বপ্ন যখন বাস্তব রূপ নেয় তখনই আসে কর্মে সফলতা। সফলতার পিছনে থাকে প্রচুর ,পরিশ্রম, একাগ্রতা অধ্যাবসায়। আর সেই পরিশ্রম একাগ্রতা আর অধ্যাবসায়ের বাস্তব রূপ মাদার টেরেজা মাল্টি স্পেশালিটি হসপিটাল।

স্বপ্ন তো সবাই দেখে কিন্তু সেই স্বপ্ন বাস্তব করা সে এক ভীষণ কঠিন ব্যাপার। অধিকাংশ সময় স্বপ্ন আর বাস্তবের মাঝে রয়ে যায় বিস্তর ফারাক। যে বা যারা এই ফারাক মেটানোর ক্ষমতা রাখে তারাই হয় সফল। এম আর গ্রুপ সফলতার অপর নাম। এই সফলতা আচমকাই পাওয়া নয়।

এই সফলতার পিছনে রয়েছে এম আর গ্রুপের কর্ণধার ডঃ জাহিদুল সরকারের একাগ্রতা অধ্যাবসায় সর্বোপরি এগিয়ে চলার দৃঢ় মানসিকতা। যে সময় একজন ছাত্র শুধুমাত্র মনোনিবেশ করে শিক্ষায় ঠিক সেই সময় প্রবল আর্থিক অনটনের সঙ্গে সংগ্রাম চালাতে হয়েছে অস্তিত্ব রক্ষায়। তা সত্ত্বেও হতাশ হয়ে পড়েননি ড জাহিদুল সরকার। দৃঢ় প্রত্যয় আর আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই অবিচল লক্ষ্যে এগিয়ে চলেছিলেন। তারই পুরস্কার স্বরূপ আজ এম আর গ্রুপ সফলতার শীর্ষে। টানা তিন বছর উত্তর চব্বিশ পরগনার বিড়ায় এম আর হসপিটাল পাশাপাশি এম আর কলেজ চালানোর পর ডক্টর জাহিদুল সরকারের নজর পরে বসিরহাটে। কারণ বসিরহাট তার বাল্যবেলার শহর। সেই শহরই বড় হওয়া সেই শহরেই পড়াশুনা। কিছুটা শিকড়ের টান আর কিছুটা কর্তব্যের খাতিরে বসিরহাট চৌমাথায় তৈরি করলেন বসিরহাট মানুষের সেবার্থে  মাদার টেরেজা মাল্টি স্পেশালিটি হসপিটাল।

২৫০ বেডের এই হসপিটালে রোগী ভর্তি শুরু হয়েছে। শুরু হয়েছে প্যাথলজি,সিটি স্ক্যান, ইউ এস জি, আই সি ইউ, আই সি সি ইউ, এন আই সি ইউ, ক্যাথল্যাব, ওপিডি। ঝা চকচকে আধুনিক যন্ত্রপাতিসহ উন্নত পরিষেবার এক আদর্শ স্থান এই মাদার টেরেজা মাল্টি স্পেশালিটি হসপিটাল। যে হাসপাতালে উদ্বোধন করেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী, উপস্থিত ছিলেন বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের এক ঝাঁক প্রশাসনিক কর্মকর্তা সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। বহু সাধারণ মানুষের উপস্থিতিতে এই হাসপাতাল এখন এগিয়ে চলেছে বসিরহাট মানুষের সেবায়। নার্সিংহোমএবং হাসপাতাল মানেই ব্যবসা নয়, হাসপাতাল সাধারণ মানুষের সেবার্থেই কাজ করা উচিত বলে মনে করেন ডক্টর জাহিদুল সরকার। সাধারণ মানুষের সেবার্থে মাদার টেরেজা মাল্টি স্পেশালিটি হসপিটালথ কাজ করবে বলেই মনে করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।

আরও পড়ুন: অভিজ্ঞতাকে মূল্য দিয়েই ডিআইজি বারাসাত রেঞ্জ পদে ভাস্কর মুখোপাধ্যায়

শুধু এম আর হসপিটাল বা মাদার,টেরেজা মাল্টি স্পেশালিটি হসপিটাল নয়, শুধুমাত্র উত্তর ২৪ পরগণাও নয়, ডক্টর জাহিদুল সরকারের লক্ষ্য স্বাস্থ্য পরিষেবা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়াই হবে আগামী দিনের কাজ। আগামী দিনের নিউ টাউন এবং শিলিগুড়িতেও এম আর গ্রুপের হাসপাতাল তৈরি করার পরিকল্পনা রয়েছে ডক্টর জাহিদুল সরকারের। খুবই নিম্ন মূল্যে আধুনিক চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এমআর গ্রুপের মূল লক্ষ্য। আগামী দিনে এই এই শপথ বাক্য নিয়েই এগিয়ে চলতে বদ্ধপরিকর এম আর  গ্রুপ।

About Post Author