Home » সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা

সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা

সময় কলকাতা ডেস্ক, ১ মার্চঃ সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা। সন্দেশখালির অশান্তির ঘটনায় মহিলাদের প্ররোচনা দেওয়ার অভিযোগে শুক্রবার সকাল ৬টা নাগাদ তাঁকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। এদিনই তাঁকে বসিরহাট আদালতে হাজির করানোর কথা রয়েছে। জুবি সাহা তিনি মিড ডে মিল কর্মী ইউনিয়ন (আম্মা)-র অন্যতম সংগঠক। মিড ডে মিল কর্মীদের মাইনে বৃদ্ধির জন্য লাগাতার আন্দোলন করেছিলেন এই জুবি সাহা এবং তাঁর বন্ধুরা। জুবি নওশাদ সিদ্দিকির দলের রাজ্য কমিটির সদস্য। বর্তমানে সংগঠনে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: জিনিয়াসরা শুধু এই ধাঁধার সমাধান করতে পেরেছেন, আপনি পারবেন ১০ সেকেন্ডের মধ্যে ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে?

সেই জুবিকে নিউটাউন থেকে গ্রেফতার করা হয়। নিউটাউনের নাতাশা খানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জুবিকে। সন্দেশখালিতে নানাভাবে হিংসা ছড়ানো, প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জুবিকে। এদিন জুবিকে গ্রেফতার করে সন্দেশখালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, জুবির রাজনৈতিক সতীর্থ হল নাতাশা খান। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতেই ছিলেন জুবি। এদিন রাতে সেখানেই নিউটাউন থানার পুলিশ পৌঁছয়।

আরও পড়ুন      কৃষক আন্দোলন চলাকালীন মৃত্যু পুলিশ কর্মীর, ২ দিনের জন্য স্থগিত কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান

দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলে। সূত্রের দাবি, বৃহস্পতিবার রাত থেকেই ওই ফ্ল্যাটে তল্লাশি চলে। রাতভর ফ্ল্যাটটি কড়া পুলিশি পাহারায় ছিল। এরপর শুক্রবার সকালে অ্যারেস্ট মেমো দেখানো হয়। তারপর গ্রেফতার করা হয় জুবিকে। এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হয় আয়েশা বিবি নামে অপর এক আইএসএফ কর্মীকে। আয়েশা মিনাখাঁর বাসিন্দা এবং আইএসএফের মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্যও। বুধবারই তাঁকে জামিন দেয় বসিরহাট মহকুমা আদালত। এবার আরও এক আইএসএফ নেত্রী গ্রেফতার।

About Post Author