সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চঃ সবসময় মাছের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার ধনেপাতা রুই। বিশেষ করে সাদা ভাত, ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে একবার এই ধনেপাতা রুই খেলে আর ভুলতে পারবেন না। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ধনেপাতা রুই। ধনেপাতা রুই বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন PREMIER LEAGUE: শেফিল্ড ইউনাইটেডকে ছ’গোলের মালা আর্সেনালের, চাপ বাড়ল লিভারপুল ও সিটির
উপকরণ
ভেটকি মাছ-৫ পিস
জিরে-১ চা চামচ
তেজ পাতা-২টি
শুকনো লঙ্কা-২টি
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
ধনে পাতা-এক আঁটি
কাঁচা লঙ্কা-৩টি
পেঁয়াজ-১টি
আদা-এক টুকরো
রসুন-৩ কোয়া
টোম্যাটো-১টি
সরষের তেল-১ কাপ
চিনি-আধ চা চামচ
টক দই-আধ কাপ
শাহী গরমমশলা গুঁড়ো-১ চা চামচ
পাতিলেবু-১টি
নুন-স্বাদ মতো

রন্ধন প্রণালী
প্রথমেই মাছগুলো ভাল করে ধুয়ে নিন। এরপর মাছের মধ্যে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন। কডা়ইয়ে তেল গরম করে মাছের টুকরোগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। এবার মিক্সিতে ধনে পাতা, কাঁচা লঙ্কা ও দু’কোয়া রসুন পেস্ট করে নিন। ওই তেলেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও এক কোয়া রসুন কুচি ফোড়ন দিন। এতে পেঁয়াজ বাটা, আদা বাটা ও টোম্যাটো কুচি দিন। এরপর মশলা থেকে তেল বেরোতে শুরু করলে তাতে ফেটানো টক দই, নুন, লঙ্কা গুঁড়ো ও ধনেপাতা বাটা দিন। এবার অল্প জল, পাতিলেবুর রস ও চিনি দিয়ে নাড়াচাড়া করুন। আগে থেকে ভেজে রাখা মাছের টুকরো দিয়ে দিন। গ্রেভি ফুটে ঘন হয়ে এলে উপর থেকে শাহী গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু ধনেপাতা রুই।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি