সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। যদিও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সপ্তাহান্তে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা শুষ্ক থাকবে। তবে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ধীরে ধীরে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতায় শনিবার পর্যন্ত আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে নিম্নমুখী। তবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও শীতের আমেজ থাকবে। এদিকে, অসম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচলপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন Table Tennis: ইতিহাস গড়ে প্যারিসের পথে ভারতের পুরুষ মহিলা টেবিল টেনিস দল
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে, সন্ধ্যার দিকে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে। ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে। নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪২ থেকে ৯১ শতাংশ।
পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শনিবার পর্যন্ত শুষ্ক থাকবে জেলাগুলির আবহাওয়া। রবিবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে সমস্ত জেলাগুলিতে। যদিও ভোরের দিকে শহর কলকাতায় হালকা শীতের আমেজ রয়েছে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে, দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা এবং ঝাড়খণ্ডে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মধ্যভারতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। এছাড়াও কেরালা, তামিলনাডু এবং দক্ষিণ ভারতে বাড়তে পারে গরম। অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?