Home » আলিপুরদুয়ার : ছলনাকারীকে আশীর্বাদ নয়, ক্ষমতা থাকলে জিতে দেখাক, মনোজ টিজ্ঞার উপরে খড়্গহস্ত জন বারলা

আলিপুরদুয়ার : ছলনাকারীকে আশীর্বাদ নয়, ক্ষমতা থাকলে জিতে দেখাক, মনোজ টিজ্ঞার উপরে খড়্গহস্ত জন বারলা

সানী রায় ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,৬ মার্চ : ২০২৪ লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে কেন্দ্রে বিজেপির টিকিট না পেয়ে প্রার্থীপদ পাওয়া মনোজ টিজ্ঞার ওপরে বেজায় ক্ষেপেছেন ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হওয়া জন বারলা। বিজেপির দলীয় বৈঠকে বসে তিনি সরাসরি তার বিদ্রোহ প্রকট করে বলেন, মনোজ টিজ্ঞাকে আশীর্বাদ দূরে থাকুক, টিজ্ঞাকে সমর্থন দূরে থাকুক, তিনি এর শেষ দেখে ছাড়বেন। তিনি বলেছেন, ভেতরে ভেতরে তাঁর অগোচরে চক্রান্ত করেছেন। কি করে বারলাকে টপকে টিকিট পাওয়া যায় তার ছলাকলা করেছে টিজ্ঞা।বারলার দাবি টিজ্ঞাকে নেতা বানিয়েছেন তিনি। তাঁকে জেতানোর কথা বলে, তাঁকেই সরিয়ে লোকসভার টিকিট জোগাড় করতে সর্বোচ্চ নেতৃত্বকে বুঝিয়েছে টিজ্ঞা। ছল করেছে যে, কাঁদিয়েছে যে ,তাঁর সঙ্গে বাক্যালাপ করতে রাজি নন জন বারলা । বুধবার বিকেলে আলিপুরদুয়ারে দলীয় বৈঠকে জন বারলার একটাই দাবি, মনোজ টিজ্ঞাকে প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে তারপরে কোনও আলোচনা হবে। নইলে মনোজ টিজ্ঞাকে তাঁর সরাসরি চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে ” জিতে দেখাও। “।

তবে বারলার ঘোষণা বিজেপি ছাড়ছেন না তিনি। তবে লড়াই ও ছাড়ছেন না তিনি। রাজধানীতে প্রধানমন্ত্রী  সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ক্ষোভের কথা বলবেন তিনি। তিনি পরিষ্কার করে দিয়েছেন তাকে উপেক্ষা করা যাবে না। চা বাগান  ও তাঁর শ্রমিক এবং বিভিন্ন সংগঠন তাঁর জায়গায় মনোজটিজ্ঞা মনোনয়ন পাওয়ায় ভগ্ন মনোরথ, দাবি বারলার। পরোক্ষে, বিজেপি নেতৃত্বকে হুশিয়ারি বারলার। তিনি টিকিট না পেলে বিজেপি আলিপুরদুয়ার কেন্দ্র হাতছাড়া করবে তাও কার্যত প্রকট করে দিয়েছেন জন বারলা।

এর আগে এক প্রস্থ নাটক হয়ে যায়।জন বারলার মান ভাঙাতে গিয়ে দীর্ঘ অপেক্ষা করে ফিরতে হয় মনোজ টিজ্ঞাকে।#আলিপুরদুয়ার (Alipurduar) কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে না পেরে একপ্রকার দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। এই কেন্দ্রে বারলাকে প্রার্থী না করে বিধায়ক মনোজ টিজ্ঞাকে প্রার্থী করেছে বিজেপি। আর এরপরই মনোজ টিজ্ঞাকে একটিও ভোট না দেওয়ার জন্য অনুগামীদের কাছে আবেদন জানিয়েছেন বারলা। বুধবার সকালে মান ভাঙাতে বারলার লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে হাজির হন আলিপুরদুয়ার এর বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মন । এদিন এই দুই নেতার সঙ্গে দেখাই করেন নি বারলা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বারলার দেখা না পেয়ে ফিরে যান তাঁরা। বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, জন বারলা বলেন, যে ছল করবে, যে কাঁদাবে তাকে আশীর্বাদ করার প্রশ্নই ওঠেনা। আপাতত তিনি বিজেপি দল ছাড়বেন না এবং  মনোজ টিজ্ঞার আলিপুরদুয়ারের প্রার্থীপদ পাওয়ার শেষ না দেখে ছাড়বেন না তাও  কার্যত বারংবার সাংবাদিকদের  বিভিন্ন প্রশ্নের উত্তরে জন বারলা পরিষ্কার করে দিয়েছেন।।

About Post Author