Home » হাবড়ায় প্রাক্তন প্রধানের বাড়িতে ভয়াবহ বাজি বিস্ফোরণ, উড়ে গেল ছেলের হাতের আঙুল

হাবড়ায় প্রাক্তন প্রধানের বাড়িতে ভয়াবহ বাজি বিস্ফোরণ, উড়ে গেল ছেলের হাতের আঙুল

সময় কলকাতা ডেস্ক, ৯ মার্চঃ দত্তপুকুরের বিস্ফোরণের স্মৃতি ফের উস্কে দিল শুক্রবার রাতে হাবড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন প্রাক্তন প্রধানের ছেলে। বিস্ফোরণের তীব্রতায় তাঁর হাতের একটি আঙুল উড়ে গিয়েছে। ভয়ঙ্কর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।

আরও পড়ুন   কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ক্রমশ বাড়ছে অস্বস্তি

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর ২ নম্বর পঞ্চায়েতের ফুলতলা দাসপাড়া এলাকায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান কৃষ্ণপদ দাসের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এদিন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে প্লাবন শুক্রবার বাড়ির ছাদে বাজি ফাটাচ্ছিল। ঠিক সে সময় তাঁর হাতে বাজি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় প্লাবনের একটি আঙুল উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি চারটি আঙুলও। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন, প্রধানের বাড়ির ছাদের উপর আহত অবস্থায় পড়ে রয়েছেন প্রধানের ছেলে। তাঁর বাঁ হাতের পাঁচটি আঙ্গুলই ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: ৯০ শতাংশ ফেল করেছে, নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে প্রাক্তন প্রধান কৃষ্ণপদবাবুর দাবি, ছেলে বাজিগুলি কিনে নিয়ে এসেছিলেন। সেগুলি রোদে দেন। এরপরই শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে, কোথা থেকে বাজি নিয়ে এসেছিল এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না। এত বাজি কোথা থেকে এল, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে পুলিশ। দত্তপুকুরের বাজি বিস্ফোরণের পর এলাকায় বাজে বিক্রি নিষিদ্ধ করা হলেও প্রধানের ছেলে এত বাজি কোথা থেকে নিয়ে এসেছে, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

About Post Author